টিন এজ আত্মাভিমানী কিশোর-কিশোরীদের জন্য পরিবারের করনীয়(Role of Art Therapy & SBT on DSH).


This Artistic pics focused the Creative “Art Therapy” for DSH(Deliberate Self Harm) Adolescents (Patients)…, আমাদের অস্থির সমাজের অনেক কিশোর-কিশোরী-ই এখন আত্মাঘাতে অভ্যস্থ,কারো কারো ক্ষেত্রে এহেন প্রবণতা রীতিমতো শিউরে উঠবার মতো,নিজ হস্ত-কে মেহেদী রং-এ রাংগীয়ে, অংগমাঝে গহনা জড়িয়ে নিজেকে উপস্থাপনে যে ষোড়শী-র ব্যস্ত থাকবার কথা, সদা উচ্ছ্বসিত চিত্তে ফুরফুরে মেজাজে যার সারা ঘর দাপিয়ে বেড়ানোর কথা, সে ক্ষুদ্রাতিক্ষুদ্র কারণে – অকারণে নিজের ওপর ক্ষিপ্ত হয়ে উঠছে, পরিবারের সদস্যদের সাথে ভাব বিনিময় না করে একাকী দরজা ভেজিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডুবে থাকছে, ক্রমান্বয়ে হয়ে যাচ্ছে অসামাজিক।
অনাহুত দাবী ও অযৌক্তিক তর্কে তার আচরণগত পরিবর্তন স্পষ্ট হয়ে ওঠে, পান থেকে চুন খসলে-ই আত্মহননের হুমকি ধমকি দেয়, কখনো কখনো সত্যিই নিজ শরীরের বিভিন্ন অংশ ক্ষত বিক্ষত করে বিক্ষুব্ধ মনের ক্ষেঁদ মিটিয়ে থাকে, ওদের প্রধান অস্ত্র ধারালো ব্লেড বা বাড়ির হেঁসেলে থাকা ছুরি এবং মূল সহজিয়া স্থান হিসেবে বিবেচিত হয় হাতের কব্জি বা বাহুর সম্মুখাংশ। শুরুতেই এ সমস্যা-র সমাধানে পারিবারিক বৈঠক জরুরী, পরিবারের কর্তা ব্যক্তিরা নিজেদের দান্দিক বিষয় নিয়ে নিজেরাই সমাধানের উদ্দ্যোগ নেবে, এতেও ভুল-বোঝাবুঝি-র অবসান না হলে, একগুঁয়েমিতা ও ক্রোধানল না কমলে দ্রুতই মানসিক চিকিৎসা শুরু করা দরকার, কিছু ঔষধ প্রাথমিকভাবে উপকার আনলেও এ জাতীয় উপসর্গ উপশমের দীর্ঘস্থায়িত্বের জন্য সাইকোথেরাপি অত্যাবশ্যক। ভাবাবেগ তাড়িত তরুন তরুণীর অনাকাঙ্ক্ষিত আচরণ পরিবর্তনে কাউন্সিলিং এর সাথে Art Therapy ও SBT (spiritualistic Behaviour Therapy) খুবই কার্যকর, Concerned Quranic verses are the following–
“You shall not kill yourselves.(4:29) Do not expose yourselves to ruin.(2: 195)
The Prophet (pbuh) said: “There ” shall be no inflicting of harm on oneself’. Similarly, it is not permissible to a Muslim to expose himself to the risk of illness or injury in any way or form.
http://drkabirjewel.com/art-therapy/
