World Parkinson’s Day

      

আজ ১১-ই এপ্রিল ছিলো “World Parkinson’s Day”;
পার্কিনসন’স রোগীদের ক্ষেত্রে বিষন্নতাবোধ একটা সহজাত প্রবৃত্তি, এ রোগটি শেষের দিকে জটিল(Parkinson’s Plus) রুপ নিলে স্মৃতিভ্রম রোগ (Dementia) যুক্ত হয়ে একাকার হয়ে যায়, স্মৃতিভ্রমের মাত্রাতিরিক্ত প্রভাবে (Advanced Dementia) নানা ধরনের মানসিক সমস্যা প্রকাশিত হয় —
সহজভাবে মনে রাখতে 5 A স্মরণ করলেই চলবে—-
১)Automatic Instability
২)Autocratic Attitudes(Stubbornness)
৩)Apraxia(Inability to perform tasks)
৪)Abulia(Lack of Drives)
& ৫)Asocialia(Lack of Interaction)
কেবল গাঁদা গাঁদা ঔষধ দিয়ে খুব বেশী আশাপ্রদ ফলাফল পাওয়া যায়না, অনেক দেশে তাই বিভিন্ন থেরাপি প্রয়োগ করা হয় — Music therapy তাদের অন্যতম, ধারণা করা হয় এতে মস্তিষ্কের স্নায়ুকোষ উদ্দিপিত হয়ে তার বুদ্ধিবৃত্তিক(Cognitive) কার্যকারিতা বৃদ্ধি পায়; প্রাচীন তুর্কী চিকিৎসক গণ অটোমান সাম্রাজ্যের সময় থেকে এই ধরনের Music therapy ব্যবহার করতেন, এ ছাড়াও Aroma Therapy, Reminiscence therapy খুব বেশী ফলাফল এনে দেয়, যা বাজারের তথাকথিত দামী দামী বুদ্ধি বৃদ্ধিকারক (Cognitive Enhancers) ঔষধের দারা সম্ভব হয়না, আমাদের অনেকগুলো Retrospective study-এর প্রমানসাপেক্ষে এটুকু বলাই যায় যে, বাণিজ্যিক ঔষধ কোম্পানিগুলোর চটকদার Literature ও Biased Study ফলাফলকে গুরুত্ব দিয়ে আমরা Cognitive Enhancer – গুলো লিখে থাকি, এখন সময় এসছে আমাদের এ বিষয়ে আরো যত্নবান হতে হবে, আমি ব্যক্তিগতভাবে মনে করি–
Cognitive Enhancing Therapies are much more effective than Obscured
Hypothetical drugs.

Leave a Comment