অনিয়ন্ত্রিত ভার্চুয়াল জগত কেন্দ্রীক চিন্তা আমাদের তরুন তরুণীদের মাঝে আবেগজাত সমস্যা বাড়াচ্ছে। —– ডঃ এম এস কবীর জুয়েল।
আগ্রহী সচেতন নাগরিকদের নিয়ে শিশু ও কিশোর কিশোরী দের আবেগজাত সমস্যা ও এর প্রতিকার বিষয়ক বিশেষজ্ঞ মতামত ও উম্মুক্ত আলোচনার আয়োজন সফলভাবে সমাপ্ত হল- যার সার্বিক সহযোগীতায় ছিল সানোফি এভেন্টিস।
গত ৫ই এপ্রিল রোজ বৃহস্পতিবার রাজধানী ঢাকার উত্তরায় অবস্থিত Crossroads – Restaurant & Lounge -এ এক মনোমুগ্ধকর পরিবেশে সফলভাবে সমাপ্ত হল বিশ্ব অটিজম দিবস( ২রা এপ্রিল) উপলক্ষে আয়োজিত বিশেষজ্ঞ মতামত ও উন্মুক্ত আলোচনা। এতে মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মনোরোগ বিশেষজ্ঞ ডঃ এম. এস. কবীর জুয়েল, ভূতপূব কনসালটেন্ট, মনোরোগ বিভাগ, আল জউফ মেডিক্যাল ইউনিভার্সিটি, সৌদি আরব; ভিজিটিং সহযোগী অধ্যাপক ও টেলি-সাইকিয়াট্রি কনসালটেন্ট, এশিয়ান ইন্সিটিউট অফ মেডিসিন সায়েন্স টেকনোলজি (AIMST), কেদাহ, মালয়েশিয়া এবং শেখ কামাল সাইকিয়াট্রি হসপিটাল, বাহরাইন; ইউনিট প্রধান, সাইকথেরাপী এন্ড কাউন্সিলিং উইং, মনোরোগ বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হসপিটাল, ঢাকা। এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগদান করেছিলেন বিশেষজ্ঞ চিকিৎসক ডঃ সুমন আহমেদ। Consultant Psychiatrist (Geriatric Psychiatry) and Post Graduate College Tutor. The Briary Wing Harrogate District Hospital, Lancaster Park Road, Harrogate, North Yorkshire, United Kingdom. অনুষ্ঠানটি প্রাণবন্ত করার জন্য সাথে ছিলেন সমাজের আগ্রহী সচেতন নাগরিকবৃন্দ।

অনুষ্ঠানটি মূলত অটিজম, শিশু মনোরোগ এবং কিশোর কিশোরী-দের আবেগজাত সমস্যা ও প্রতিকার নিয়ে আয়োজিত হলেও এখানে উপস্থিত নাগরিকবৃন্দ বিভিন্ন মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন করেন, এবং বিশেষজ্ঞগণ তাদের জবাব প্রদান ও আলোচনার মাধ্যমে প্রাণবন্ত পরিবেশে উপস্থিত অতিথিদের কৌতুহল এবং শঙ্কা দূর করেন।
বিশেষজ্ঞ চিকিৎসক ডঃ এম. এস. কবীর জুয়েল তাঁর বর্ণনায় তুলে ধরেন, বর্তমান সময়ে কিশোরকিশোরী এবং তরুনতরুণীদের মাঝে যে প্রকট আবেগজাত সমস্যা দেখা যাচ্ছে তার অন্যতম কারণ অনিয়ন্ত্রিত ভার্চুয়াল জগত কেন্দ্রীক চিন্তা। এই কিশোর এবং তরুণ সমাজের আবেগজাত সমস্যা কমানোর জন্য শত ব্যস্ততার মাঝেও পরিবারের অন্যান্য সদস্যদের একসাথে সময় কাটানো এবং পাঠ্যপুস্তকের পাশাপাশি খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা উচিৎ।



