আজ রাজধানীর এক রেস্তোরাঁয় আগ্রহী সচেতন নাগরিকদের নিয়ে শিশু ও কিশোর কিশোরী দের আবেগজাত সমস্যা ও ইহার প্রতিকার নিয়ে বিশেষজ্ঞ মতামত ও উম্মুক্ত আলোচনা, আয়োজনে সানোফি এভেন্টিস।
“অটিজম,শিশু মনোরোগ এবং কিশোর কিশোরী-দের আবেগজাত সমস্যা ও প্রতিকার।”
সময়ঃ 4:30 PM, 5/3/2018
স্থানঃ Crossroads – Restaurant & Lounge.
House-40, Gareeb-e-Nawaz Ave, Sector-13, Dhaka 1230

“নারী ও বালিকাদের ক্ষমতায়ন, হোক না তারা অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন” এই প্রতিপাদ্য নিয়ে গত সোমবার উদযাপিত হয়েছে বিশ্ব অটিজম দিবস-২০১৮।
অটিজম শিশুদের বিকাশগত একটি সমস্যা। অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুরা সাধারণত অপরের সাথে ঠিকমতো যোগাযোগ করতে পারে না, তারা অতিরিক্ত জেদী হয়ে থাকে এবং নিজেকে বিচ্ছিন্ন ও গুটিয়ে রাখার মানসিকতাসম্পন্ন হয়ে থাকে। অটিজমের সুনির্দিষ্ট কোনো কারণ নেই। তবে, গবেষকরা মনে করেন, জেনেটিক, নন-জেনেটিক ও পরিবেশগত প্রভাব সমন্বিতভাবে অটিজমের জন্য দায়ী। শিশুর বিকাশে প্রাথমিক পর্যায়ে এটি সৃষ্টি হয়। অটিজম কি? কেন? এবং এর প্রতিকার বা সাহায্য সংক্রান্ত বিস্তারিত আলোচনার জন্য আগামী ৫ই মার্চ রোজ বৃহস্পতিবার Dr. Kabir Jewel Mental Health Solutions এবং Sanofi Aventis Bangladesh Limited এর পক্ষ থেকে একটি মতবিনিময় এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আপনারা যারা অটিজম,শিশু মনোরোগ এবং কিশোর কিশোরী-দের আবেগজাত সমস্যা ও প্রতিকার সম্বন্ধে জানতে আগ্রহী আমাদের সাথে যোগদান করতে পারেন।
মুখ্য বিশেষজ্ঞ আলোচকঃ ডঃ এম এস কবীর জুয়েল।
ভিজিটিং কনসালটেন্ট, মনোরোগ বিভাগ, আল জউফ মেডিক্যাল ইউনিভার্সিটি, সৌদি আরব;
সহযোগী অধ্যাপক ও টেলি-সাইকিয়াট্রি কনসালটেন্ট
এশিয়ান ইন্সিটিউট অফ মেডিসিন সায়েন্স টেকনোলজি (AIMST), কেদাহ,
মালয়েশিয়া এবং শেখ কামাল সাইকিয়াট্রি হসপিটাল, বাহরাইন।
ইউনিট প্রধান, সাইকথেরাপী এন্ড কাউন্সিলিং উইং, মনোরোগ বিভাগ,
স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হসপিটাল, ঢাকা।
এমবিবিএস, বিসিএস, এম.ফিল (নিউরো-সাইকিয়াট্রি);
ডক্টর অফ মেডিসিন – (এম.ডি) মনোরোগ;
জে এস পি এন-ফেলো (JSPN-Fellow) -জাপান;
সৌদি বিশেষায়ীত স্বাস্থ্য কমিশন সার্টিফাইড ইন সাইকিয়াট্রি;
সৌদি বোর্ড এলিজিবল ইন সাইকিয়াট্রি এন্ড সাইকোথেরাপী।
ডঃ সুমন আহমেদ।
(ভিডিও কনফারেন্সের মাধ্যমে)
MBBS, DCP, MSc, MRCPsych, CCT.
Consultant Psychiatrist (Geriatric Psychiatry) and Post Graduate College Tutor.
The Briary Wing Harrogate District Hospital, Lancaster Park Road, Harrogate, North Yorkshire, United Kingdom.

