মানসিক রোগীদের জন্য ব্যবহৃত
চেম্বারগুলোর স্থাপত্য শৈলীতে ভিন্নতা থাকা উচিৎ।

—– ডঃ এম. এস. কবীর জুয়েল।

সারা দুনিয়া ব্যাপি বিষন্নতা রোধী এক আবেশী পরিবেশ ও প্রতিবেশ তৈরি করে হতাশাগ্রস্থ ব্যক্তিদের কাউন্সিলিং করা হয়, যার পেছনের আবহে ‘জীবন-কে ভালোবাসতে শেখাই’ বা ‘নিজ জীবনকে ভালোবাসুন’ কিংবা “LOVE LIFE” এমন একটি শ্লোগান শোভা পেতে থাকে। সবুজের সমারোহ না আনতে পারলেও অন্তত দু-চারটি গাছ লতা পাতায় ঘেরা অনেকটা সবুজবীথিময় ঘরে দুটো খাঁটি কাঠের কেদারা শোভা পায়, কখনো কখনো couch বা আরামদায়ক শোফা দেয়া থাকে; সাথে দেয়া হয় Organic Foods eg: Melted Icy Fruit Juice, Hexagonal pieces of various fresh fruits etc.


প্রকৃতি-ই নাকি অনাদি ও আদিভূত দর্শনের মূল, ধারণা করা হয় প্রকৃতির সান্নিধ্যে মানব মনের গহীনে লুক্কায়িত কষ্টস্মৃতিগুলো নতুন পত্র পল্লব
গজিয়ে সুখ ভাবনায় রুপান্তরিত হয় অথবা কর্পুরের ন্যায় উবে যায়। যাহোক এ নগর জীবনের ইট-পাথরের শহুরে চেম্বারগুলোতে চাইলেও সে পরিবেশ সব সময় সৃষ্টি করা যায় না, তবুও কালে ভদ্রে ক্লাইন্ট ভেদে তৈরী করে নিতে হয়, রোগী বলে কথা — নিতান্ত প্রাসঙ্গিক এ আব্দার মেটানো খুব কঠিন নয়, কেবল একটু বাড়তি ইচ্ছে প্রয়োজন, তবে সাইকিয়াট্রিস্ট ও কাউন্সিলর নিজেই যদি ম্যজম্যজে বা ক্লান্তিকাতর হন, তাহলে আর সম্ভব নয়, ঐ বাণিজ্যিক ডায়াগনস্টিক সেন্টারগুলোর খুপরি ছোট্ট কক্ষে বসেই আপনাকে হতাশার কারণ সমূহ ব্যখ্যা করতে হবে, এবং বেশীর ভাগ ক্ষেত্রে ইহাই আমাদের প্রচলিত রীতি অনুসৃত পদ্ধতি। Psychiatric Architectural Landscape তৈরীর মাধ্যমে উন্নত পরিবেশ নিশ্চিত করে মানসিক রোগী ও তাদের জন্য বরাদ্দ চেম্বারগুলোর দিকে কর্তৃপক্ষের আরেকটু সু-নজর দেয়া এখন সময়ের দাবী, কারণ—
Depression is a common mental disorder. Globally, more than 264 million people of all ages suffer from depression.
Depression is a leading cause of disability worldwide and is a major contributor to the overall global burden of disease.
More women are affected by depression than men. Depression can lead to suicide.
There are effective psychological and pharmacological treatments for moderate and severe depression.


http://drkabirjewel.com/%e0%a6%ae%e0%a6%a8-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2i/

Leave a Comment