“ডেংগু প্রকোপিত অবিরাম বরষায় বাড়ির বাহিরের দেয়ালের টবগুলো সরানোর দায়িত্ব একান্তই আপনার।”
—মনঘর
এ হেন ডেংগু প্রকোপিত অবিরাম বরষায়, অনুগ্রহ পূর্বক এ ধরনের বিলাসী টব গুলো ভেঙে ফেলুন অথবা বাড়ির ভেতরে নিয়ে নিন, নইলে ওরা জীবন বিনাশী টবে পরিণত হবে।
আপনার মালী বা কাজের লোক কক্ষনোই এ সবে জমে থাকা বৃষ্টির পরিস্কার অতিরিক্ত পানিটুকু কষ্ট করে ফেলবে না; এ ভাবেই তিন দিন পেরুবে, আর সুপ্ত ডিম্বাণু সমূহ নিয়ে প্রায় প্রতিটি টব আড়মোড়া ভেঙে একেকটা ক্ষুদে এডিসের প্রজনন ক্ষেত্রে পরিণত হবে।
তাছাড়া আপনার অধস্তনদের এডিস মশার বংশ বিস্তার সম্পর্কিত জ্ঞান -ও নেই, সুতরাং এ দায়িত্ব একান্তই আপনার, Please Be Aware regarding your Surrounding & Belongings.



