বনানীর ভয়াবহ অগ্নিকান্ডের বেঁচে যাওয়া মানুষগুলোকে কাউন্সিলিং সহায়তা দিচ্ছে বনানীর ‘মনঘর’।

জীবনের পথ এমনই,বহুবিধ চড়াই-উতরাই পেরিয়ে ঝড় ঝঞ্জার মুখোমুখি হয়ে থাকতে হয়। প্রাকৃতিক দূর্যোগ, মনুষ্য সৃষ্ট দূর্যোগ কিংবা বিমান ও অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ দূর্ঘটনা সবই এক সময় সহনীয় পর্যায়ে চলে আসে, মানব মনের গঠন প্রকৃয়াটি মহান আল্লাহ এভাবেই সুবিন্যস্ত করেছেন; তবে চিত্ত বিশেষে তা সময়সাপেক্ষ হয়ে ওঠে। একই দূর্ঘটনায় কেউ নিজেকে মানিয়ে নিতে বেশ খানিকটা সময় নেয়, কেউ কোন ক্রমেই দূর্ঘটনার স্মৃতিগুলো মুছে ফেলতে পারেনা, আবার কেউ পাত্তাই দেয়না, এক্ষেত্রে উভয়েরই কাউন্সিলিং প্রয়োজন রয়েছে, তবে যারা তাৎক্ষনিক ভাবে পূনঃপূনঃ (Recurrent Intrusive Vivid Images) ঐ ঘটনার দ্বারা তাড়িত হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন না, তাদের জন্য সাইকোথেরাপি, EMDR, CBT, Relaxation, SBT(Spiritualistic Behaviour Therapy ও BAT(Behavioural Activation Therapy) অত্যাবশ্যক। আমাদের “মন-ঘর”-এর পক্ষ থেকে আমরা বনানীতে-ই আমাদের সাধ্যানুযায়ী Burn & Fume affected Survivor-দের জন্য সপ্তাহব্যাপী মনোচিকিৎসা-র ব্যবস্থা করেছি, ভূক্তভোগীগন বা তাদের সহায়তাকারীগণ অনুগ্রহ পূর্বক লগ ইন বা ফোনে যোগাযোগ করে সাক্ষাতের সময় নির্ধারণ করুন। আপনি ও একজন সচেতন নাগরিক হিসেবে আপনার নিকটস্থ ভূক্তভোগীদের মানসিক স্বাস্থ্য বিষয়টি লক্ষ্য রেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আগামী ১ সপ্তাহ ব্যাপী এ ফ্রী কাউন্সিলিং অব্যাহত থাকবে—-
http://drkabirjewel.com/contact/
Mobile: 01732823868, 01918011021 & 01704196319.