কে ভি.আই.পি? নিশ্চয়-ই আমি নই, কারণ আমার অবৈধ টাকা নেই, আমি রাজস্ব ফাঁকি দেই না, আমি মাদক ব্যবসায়ী নই, অনির্বাচিত নই, আমি-আমি অবশ্যি জওয়াবদিহিতায় বিশ্বাসী, আমি সহানুভূতিশীল, আমি চাই আমার আগে ঔ অসুস্থ ব্যক্তিটি হাসপাতালে পৌঁছে যাক, আমি চাই আমার আগে এস.এস.সি. পরীক্ষার্থিনীটি তার পরীক্ষা কেন্দ্রে যাক, আমি চাই ঘন্টার পর ঘন্টা খোলা জানালার পুরোনো বাসে জ্যামে আটকে থেকে কচি কচি গরীব শিশুগুলোর নাক দিয়ে কার্বন মনোক্সাইড অপরিপক্ক ফুসফুসে যেন না যায়। অসুস্থ বৃদ্ধা, পংগু, গর্ভবতি-দের আমি বলি Priority Citizen / ওদের -ই আমি VIP মনে করি, সুতরাং আমি ভি.আই.পি হওয়ার প্রশ্ন-ই উঠেনা, ভি.আই.পি রা তো শুধু নিজেদের কথা ভাববে, অন্যের কথা ভেবে সময় নষ্ট করবে কেন? কেন ওরা আম জনতার গাড়ী, বাসের পিছনে নিজেদের শুল্কমুক্ত অথবা শুল্ক ফাঁকি দেয়া কোটি টাকার BMW কিংবা MERCEDES BENZ টি নিয়ে বসে থাকবে, ওদের সময়ের অনেক দাম, ওদের জন্য তো রাস্তায় আলাদা লেন লাগবেই। আমাদের সময়? সৎ শিক্ষিতের সময় এ দেশে বুড়িগঙ্গার পানির দরে বিক্রি হয়।
কে ভি.আই.পি ? নিশ্চয়-ই আমি নই, কারন আমার অবৈধ টাকা নেই, আমি রাজস্ব ফাঁকি দেই না,আমি মাদক ব্যবসাদার নই,অনির্বাচিত…
Gepostet von Kabir Jewel am Dienstag, 6. Februar 2018