দু-পুরিয়া গঞ্জিকা, দু-ঢোক ভদকা চেখে দেখলে আমি তার সমালোচক হবোনা, হাল আমলে একেই Social Drink বলা হচ্ছে, কিন্তু সমস্যা হলো এদের ৯৯% ভাগ-ই পরিশেষে অনিয়ন্ত্রিত মাদকসেবী হয়ে ওঠে,তাই আমি কক্ষনো-ই চাইবো না আমার প্রিয়জন,আমার আপনজন এমনভাবে মাদক ফাঁদে জড়িয়ে যাক, মাদকচক্র বড্ড বড় ভূলভূলাইয়া গোছের, একবার এই Maze-এ প্রবেশ করলে নিজের অজান্তেই হারিয়ে যাবেন,যখন সম্বিৎ ফিরে পাবেন তখন আর ফেরা সম্ভব হবেনা, কারন মাদক আপনার নিয়ন্তা হিসেবে আবির্ভূত হয়, বারংবার শপথ করলেও তাই সিদ্ধান্ত গুলো লক্ষ্যভেদী হয়না, দেখবেন আজ বিজয় দিবসকে সামনে রেখেও অনেকে মাদক বিরোধী অনুষ্ঠান করছে, কারন একটা-ই প্রতিরোধকল্পে এগিয়ে থাকা কারন প্রতিকার সদা-ই সময় সাপেক্ষ — Detoxification– Counseling/Psychotherapy — Social Rehabilitation. খুব জনপ্রিয় মাদক গুলোর মাঝে ইয়াবা, গাঁজা,নানা পদের ঘুমের অন্যতম; যেহেতু এসব আপনি চিকিৎসক পরামর্শ ছাড়া এমনিতেই মুড়ি মুড়কির ন্যায় সেবন করছেন, ইহা আপনার শরীরে অপ্রয়োজনীয় উপাদান হিসেবে প্রবেশ করছে এবং আপনাকে ক্রমশঃ ওর প্রতি নির্ভরশীল করে তুলছে, ইহাই অনাকাঙ্ক্ষিত আসক্তি যা বিভিন্নার্থক রুপ পরিগ্রহ করে নানাবিধ উপসর্গ তেরী করে —
—-ডাঃ এম. এস. কবীর জুয়েল—-