সাম্প্রতিক ঘটনার মনস্তাত্তিক বিশ্লেষণ, পরামর্শ ও সমাধানঃ–
পরকীয়ার বলি পিতা ও কন্যাসন্তান। এধরনের ঘটনা আমরা আগেও অনেক দেখেছি, স্ত্রীর পরকীয়ায় স্বামী খুন, স্বামীর পরকীয়ায় স্ত্রী খুন, বা পরিবারের যে কোন সদস্য খুন, পিতা বা মাতার পরকীয়া দেখে ফেলায় সন্তান খুন।

সমাজের পরতে পরতে ছড়িয়ে পড়ছে অনৈতিক চর্চা, সেই সাথে নৃশংসতা। ধনী-দরিদ্র কোন ভেদাভেদ নেই। সবাই ব্যক্তি জীবনে এর after effect নিয়ে আলোচনা করলেও এর prior reason নিয়ে কেউ তেমন গবেষণা করেননা। আমাদের মত উন্নয়নশীল দরিদ্র দেশের জনগণের পারিবারিক ও সামাজিক জীবনে ধর্মীয় ও আর্থ সামাজিক অবস্থার বিশেষ প্রভাব রয়েছে। মানুষের দাম্পত্য ও পারিবারিক সমস্যা সৃষ্টিতে কিছু শরীরবৃত্তীয় হরমোন, নিউরোট্রান্সমিটার ও নানাধরনের অজ্ঞাত কেমিক্যাল জড়িত, যার সঠিক কারন নির্ণয় এবং ঔষধের মাধ্যমে সমাধান এখনও সম্ভব হয়নি।

এমতবস্থায় উন্নত বিশ্বসহ মুসলিম বিশ্বে ঔষধের সাথে সাথে ম্যারিটাল কাউন্সিলিং( Marital Counselling), কাপল থেরাপী(Couple Therapy) ও ফ্যামিলি থেরাপী(Family Therapy) এর উপর গুরুত্বারোপ করা হচ্ছে।

Retrospective Study- তে প্রতীয়মান হয়েছে ঔষধ ও থেরাপীসমূহ যুগপৎভাবে জৈবিক কেমিক্যালগুলোর সমন্বয় সাধন করে মস্তিষ্কে ভারসাম্য আনয়ন করে।

Psychological Management for Reproductive Health (PMRH) এর মাধ্যমে বিশেষভাবে বয়ঃকালীন তরুণী/যুবতী, গর্ভকালীন মহিলা ও মাসিক বন্ধ হওয়া নারীদের প্রসূতিকালীন সমস্যা ও স্ত্রীরোগসহ মানসিক উপসর্গ সমূহের সমাধান দেওয়া হচ্ছে। একই সাথে স্বামী এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে পারিবারিক আলোচনার মাধ্যমে বিষয়গুলোকে বোধগম্য করা হচ্ছে। এতে নিম্নবিত্তদের মাঝে অবৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতির শরণাপন্ন হওয়া কমছে এবং মধ্যবিত্ত ও উচ্চবিত্তদের মাঝে সচেনতা বৃদ্ধি পাওয়ায় দাম্পত্য ও পারিবারিক সংকটের অবসান হচ্ছে। গরিব ও অসহায় রোগীদের ব্যক্তিগত পযায় যোগাযোগের মাধ্যমে সহায়তা প্রদান করা হয়।

Leave a Comment