ডিজিটাল স্বাস্থ্য সেবায় (Tele Medicine) পল্লী এলাকার সাথে অভিবাসীদের মানসিক স্বাস্থ্য (Tele Psychiatry for NRB) অন্তর্ভুক্ত হলঃ
সম্প্রতি বাংলাদেশ তথ্য ও প্রযুক্তি মন্ত্রনালয়(ICT Ministry) হতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। যার আলোচ্য বিষয় ছিল টেলি মেডিসিন বা ফোনের মাধ্যমে গ্রামীণ জনপদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা । প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ এম. এস. কবীর জুয়েল বক্তব্য প্রদানের সময় বিদেশে বসবাসরত বাংলাদেশী নাগরিকদের( NRB-Non Resident Bangladeshi ) বিশেষত সৌদি আরব এবং মালয়শিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের মানসিক স্বাস্থ্য সেবার বিষয়ে বিশেষ আলোকপাত করেন। এবং অত্যন্ত গর্বের সাথে জানাচ্ছি Bangladesh ICT Ministry তাঁর বক্তব্যের গভীরতা অনুধাবন করে তাঁর প্রস্তাবিত “টেলি-সাইকিয়াট্রির মাধ্যমে অভিবাসীদের মানসিক স্বাস্থ্যের সমাধান” ICT Ministry কর্তৃক প্রস্তাবিত টেলি-মেডিসিনে সংযুক্ত করার বিষয়টি বিবেচনাধীন রেখেছেন। এক্ষেত্রে প্রবাসী জন কল্যাণ এবং শ্রম ও জনশক্তি মন্ত্রণালয় আমাদের সাহায্য করবে।
মূল প্রকল্পটি ছিল “পল্লী এলাকায় ডিজিটাল স্বাস্থ্য সেবার প্রবর্তন”, এখন তা হবে “পল্লী এলাকা ও অভিবাসী শ্রমিকদের মাঝে ডিজিটাল স্বাস্থ্য সেবার প্রবর্তন”।

আমাদের দেশের একটা বৃহত্তর অংশ দেশের বাইরে থাকেন চাকুরীসূত্রে কিংবা উচ্চতর শিক্ষালাভে। পরিবারহীন, নিঃসঙ্গ, ভিন্ন সমাজ, ভিন্ন সংস্কৃতি, ভিন্ন ভাষা। নতুন পরিবেশ রোমাঞ্চকর হলেও একসময় পরিবার পরিজনের অভাববোধ শুরু হয়। ধীরে ধীরে নিঃসঙ্গতা গ্রাস করে। এই নিঃসঙ্গতা একসময় বিষণ্ণতার জন্ম দেয়। বিষণ্ণতা জন্ম দেয় মানসিক অসুস্থতার। একই ভাবে যাদের আপনজনেরা দূরে থাকেন বা দেশের বাইরে থাকেন তারাও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। এসময় অনেকে একাকীত্ব থেকে নানা ধরণের অসামাজিক কার্যকলাপ কিংবা অপরাধে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। কিংবা প্রচণ্ডভাবে মানসিক অস্থিরতা তাদের জন্য অবর্ণনীয় কষ্টের কারণ হয়ে দেখা দেয়। তারা বুঝতে পারেননা সময়মত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিলে এ কষ্ট থেকে মুক্তি পাওয়া সম্ভব।
আবার অনেকে আছেন যারা বুঝতে পারেন তাদের সমস্যা কোথায় এবং চিকিৎসার প্রয়োজনও অনুভব করেন কিন্তু লোকলজ্জা, ভয়, আলসেমী বা সময় অভাবে তারা চিকিৎসকের শরণাপন্ন হননা।
এ ধরণের প্রবাসীদের ঘরে বসে, একান্তে মানসিক চিকিৎসা প্রদানের নিমিত্তে বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ এম. এস. কবীর জুয়েল Mobile, Messenger, Whats App, Viber, Imo এর মাধ্যমে প্রয়োজনীয় ঔষধ ও কাউন্সেলিং প্রদান করে থাকেন।
তথ্য ও প্রযুক্তি ভবনে অনুষ্ঠিত উক্ত সেমিনারে Migration Mental Health Consultant ডাঃ এম. এস. কবীর জুয়েল অভিবাসী বাংলাদেশী শ্রমিকদের মানসিক স্বাস্থ্যের দিকটি গুরুত্ব সহকারে উপস্থাপন করেন এবং নিজ ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত সংগঠন “মন ঘর” এর মাধ্যমে কিভাবে বাহরাইন, সৌদি আরব, বেলজিয়াম ও মালয়শিয়ায় অবস্থিত প্রবাসীদের টেলি সাইকিয়াট্রি প্রদান করছেন তার বিশদ বর্ণনা প্রদান করেন।