ADHD বা অতিচঞ্চতা শীর্ষক আন্তর্জাতিক ওয়েবিনারে মাসিক ভিত্তিতে শিশুদের মনোযোগীতা যাচাই করার পরামর্শ প্রদান।
অধ্যাপক ডঃ এম. এস. কবীর জুয়েল।

আন্তর্জাতিক শিশু অধিকার প্রতিষ্ঠার সংগঠন Eblity আয়োজিত দু-দিন ব্যাপী ”অমনোযোগী ও অতিচঞ্চলতা” শীর্ষক শিশু মনোরোগের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমাদের
মতো দেশগুলোর স্কুল ও কিন্ডারগার্ডেন সমূহে
নিয়মিত বাচ্চাদের মনোযোগীতা-র মাসিক পরীক্ষা চালু করার তাগিদ দেয়া হয়েছে।
এ রোগে প্রহারক রুপে বিদ্যালয় বা মাদ্রাসার শিক্ষকদের ভূমিকার সমালোচনা করা হয়েছে ?
এছাড়া এক টানা ৫৪৩ দিন শিক্ষা প্রতিষ্ঠান গুলো বন্ধ থাকার কারনে শিশু কিশোরদের মাঝে অনলাইন ক্লাসের ফাঁকে ফাঁকে Violent Gaming, Internet Gambling & Pornographic sites গুলোতে সার্ফিং এর তীব্র প্রবণতা ওদের যান্ত্রিক জীবনে অভ্যস্ত করে দিয়েছিলো, Online ক্লাশের সঠিক পদ্ধতি ও নিয়মের প্রয়োগ অধিকাংশ স্কুলেই অনুপস্থিত থাকায় শিক্ষার্থীদের মাঝে ‘Mobile or Laptop Gadgets Dependency’ তৈরী হয় এবং Massive Academic gap সৃষ্টি হয়; পরবর্তীতে তড়িঘড়ি করে সিলেবাস শেষ করতে যাওয়ায় শিশুদের ওপর Study load এর প্রভাব পড়তে থাকে, ফলে তাদের মাঝে অমনোযোগীতা ও ক্ষেত্র বিশেষে আচরণগত পরিবর্তন হয়ে অতিচঞ্চলতা ও রুঢ়তা দেখা দেয়।

