‘বিশ্ব স্ট্রোক দিবসে’ মমতাভরে কাউন্সিলিং -এ সকল স্ট্রোকজনিত প্যারালাইজড মানুষের অক্ষমতা দূরীভূত হোক..

অধ্যাপক ডঃ এম. এস. কবীর জুয়েল।

পঙ্গুত্ব -কে বরণ করে কিরুপে Bionic Artificial limbs -কে এক্কেবারে মন থেকে নিজের জন্মগত হাত পা ভেবে (Psychological Hand/Legs) পুরোপুরি মানসিকভাবে নিজেকে প্রতিবন্ধকতার বিপরীতে অভিযোজিত করা যায়, ও নিজেই কাউন্সিলর হয়ে অন্যদের অনুপ্রেরণা যোগানো যায় — সে আলোচনা চলছে —-গতকাল ২৯ শে অক্টোবর বিশ্বব্যাপী পালিত হলো — “World Stroke Day”, স্ট্রোক এর অন্যতম দীর্ঘকালীন উপসর্গ হলো — হাত /পা অবশ হয়ে যাওয়া বা দূর্বল হয়ে যাওয়া, সারা বিশ্বে উচ্চ রত্তচাপ, ডায়বেটিস ও হদরোগ রোগ জনিত কারনে প্রতি চারজনে একজন স্ট্রোকজনিত সমস্যায় নিপতিত হচ্ছে এবং যথাযথ সুরক্ষা নিশ্চিত করতে না পারার কারনে তাদের হাত পা-এর দূর্বলতা অনেক ক্ষেত্রেই স্থায়ী রুপ নেয়, তাদের মনের মাঝে দানা বাধতে থাকে হয়তো এ অংগগুলো আর কখনো সচল হবেনা, সেই ধারনাকে তারা মনের অজান্তেই বিশ্বাসে পরিণত করে এবং তা এতোটাই বিবর্তিত বিশ্বাসে রুপ নেয় যে অনেকটা Delusion আকারে প্রতিভাত হয়, এমতাবস্থায় ঔষধের সাথে সাথে এ সম্পর্কিত কাউন্সিলিং এর প্রয়োজনীয়তা অনেক বেশী। ধন্যবাদ Nick ও Sam-কে এ সুন্দর উদ্যোগটি নেয়ার জন্য।

Leave a Comment