স্বাস্থ্য বিধি মেনে ব্লেন্ডিং পদ্ধতিতে খুলতেই হবে স্কুলগুলো, নইলে বিরাট Generation Gap তৈরী হবে।

অধ্যাপক ডঃ এম এস কবীর জুয়েল।

দীর্ঘ ৬৩ সপ্তাহ হতে চললো,ইউনিসেফের হিসেবে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশী দিন স্কুল বন্ধ থাকার রেকর্ড হয়েছে বাংলাদেশের, আর নয় ; এবার খুলতেই হবে স্কুল, সব কটি অবকাঠামো উন্নয়ন আর পর্যাপ্ত সতর্কতা নিয়ে পুনরায় মুখরিত করতে হবে বিদ্যালয়গুলোকে,নইলে এ ‘Generation Gap’ আমরা প্রশমিত করতে পারবো না, ব্লেন্ডিং পদ্ধতিতে আরো আগেই খুলে দেয়া যেতো, যখন সনাক্ত বাড়বে পুনরায় বন্ধ করে দেয়া যেতো। প্রশ্ন হচ্ছে স্কুল খুললেই কি আমাদের শিশুদের আমরা পূর্বাবস্থায় ফিরে পাবো, এ নিয়ে শিশু মনোবিজ্ঞানী ও মনোরোগ বিশেষজ্ঞদের মাঝে সন্দেহ তৈরী হয়েছে, সারা বিশ্বেই আলোচনা হচ্ছে, শিশুদের কি করে পুনরায় পূর্ণ মনোযোগী করে তোলা যায়। এ হেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিরসনের লক্ষ্যে বিভিন্ন দেশের মানসিক রোগের আন্তর্জাতিক সংস্থাগুলো নানা রকম বিজ্ঞানভিত্তিক সেমিনার ও সিম্পোজিয়াম এর আয়োজন করছে, আজ আমরা (The Mind Home Team) এমন-ই এক Webinar -এ অংশগ্রহণ করে স্কুল মুখী শিশুদের মাঝে কি কি সমস্যা হতে পারে? কোন কোন বিষয়ে অভিভাবকদের বেশী সময় ও দৃষ্টি দিতে হবে? সর্বোপরি কতোটা সতর্কতার সাথে এই অতিমারীকালে আমরা স্কুল কার্যক্রম চালাতে পারি, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো, আমরা মূলত আমাদের মতো দরিদ্র দেশের শিশুদের ওপর ইহার দীর্ঘ মেয়াদি প্রভাব নিয়ে কথা বলবো… কারন ইতোমধ্যেই ইউনিসেফের রিপোর্ট অনুযায়ী ১৫% কিশোরীর বাল্য বিবাহ সম্পন্ন হয়েছে,যাদের আবার স্কুলমুখী হওয়ার সম্ভাবনা খুব কম,আর প্রায় ৩০% শিশু শ্রমজীবিতে পরিণত হয়েছে, এদেরকে ফিরিয়ে আনাও কষ্টসাধ্য ব্যাপার, আর শাহুরে শিশুদের প্রায় ৫৫% নানা রকম ইন্টারনেট গেমিং, সিরিয়াল ও সোস্যাল মিডিয়ায় আসক্ত হয়ে পড়েছে, এই বাচ্চাদেরকে পুস্তকমুখী করতে অভিভাবকদের করনীয় নিয়ে আলোকপাত করা হবে আজকের ওয়েবিনারে।Title: “Back to School Preparation Strategies”Date:08/09/21 at 11pm BDT, আগ্রহী Allied professionals are invited… For details — www.drkabirjewel.com , queries —?

http://drkabirjewel.com/2021/03/04/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%81%e0%a6%b2%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%bf/

https://www.facebook.com/mkabirjewel

Leave a Comment