Benefits of COVID-19 around the globe.

— অধ্যাপক ডঃ এম. এস. কবীর জুয়েল।

গতকাল মার্কিন নেতৃত্তাধীন সৌদি-ইজরাইল জোট ইয়েমেন থেকে সৈন্য সরিয়ে নিয়েছে, ড্রোন নিক্ষেপে নিরীহ নারী-শিশুদের মৃত্যু থেমেছে; ইতিপূর্বে আফগানিস্তান থেকে তারা তাদের সৈন্য সরিয়ে নিয়েছে ও একটি চুক্তি করেছে, স্পেনে ৫৫০ বছর পর প্রকাশ্যে আজান দেওয়ার আদেশ পালন করা হয়, তারিখ বিন যায়েদের স্পেন বিজয়ের পর ৮০০ বছর মুসলিম শাসকেরা জ্ঞান-বিজ্ঞান, সাহিত্য-সংস্কৃতিতে স্পেনকে ইউরোপীয় সভ্যতার কেন্দ্রবিন্দুতে নিয়ে গিয়েছিল,তারা খ্রিস্টান পাদ্রিদের ধর্ম প্রচারে কোন ব্যঘাত ঘটায়নি তাই খ্রিস্টানগণ নির্বিঘ্নে ধর্মকর্ম করতে পেরেছিলো, সর্বশেয বাজা আাবু আবদেল নিজেকে ভোগ বিলাসে নিমজ্জিত করে রাখতেন, প্রজাদের মাঝেও অনৈসলামিক কার্যকলাপ ছড়িয়ে দিয়েছিলেন, সেই সময়কার চতুর খ্রিস্টান রানী ইসাবেলা এ সুযোগটা কাজে লাগিয়ে তার সুদক্ষ সেনাবাহিনী দিয়ে স্পেন আক্রমণ করে বসেন এবং গ্রানাডা হয়ে কর্ডোভা সমগ্র স্পেন নিজেদের দখলে নিয়ে নেয়, সহস্র মুসলিমদের রক্তে গ্রানাডার নদী রক্তিম বর্ণ ধারন করেছিলো,যারা পালিয়ে বেঁচে ছিলো,তাদের সকল-কে রাণী ♛ ইসাবেলা-র পক্ষ থেকে সাধারণ ক্ষমা ঘোষনা করে নারী ও শিশুদের ভূৃমধ্যসাগরে নোংগরকৃত জাহাজগুলোতে আশ্রয় নিতে বলা হয়, আর মুসলিম পুরুষদের কর্ডোভার মসজিদের ভেতরে আশ্রয় নিতে বলা হয়, সরলপ্রাণ মুসলমান ইসাবেলার কথা বিশ্বাস করে সেভাবেই আশ্রয় নিয়েছিলো কিন্তু প্রত্যেকটি জাহাজ ছিলো ফুটো, অথৈ সাগরে মরক্কোতে যাবার নাম করে তা ভাসিয়ে দেয়া হয় এবং হাজার হাজার নারী শিশুর সাগর গর্ভে সলিল সমাধি ঘটে, পক্ষান্তরে কর্ডোভাস্থ মসজিদের অভ্যন্তরে প্রায় ৪০০০০ মুসলিম পুরুষের ভাগ্যে জোটে আগুনের লেলিহান শিখা, মসজিদের দরজা জানালা বন্ধ করে কেমিক্যাল দিয়ে পুরো মসজিদে আগুন ধরিয়ে দেয়া হয়, সে দিনটি ছিলো ১-লা এপ্রিল, এপ্রিলের প্রথম দিনে সরল স্বভাবের মুসলমানদের এভাবে বোকা বানানোর ইতিহাসটিকে তারা স্মরণ করে রাখতে আখ্যা দিলো Muslims are April’s Fool অর্থাৎ ‘মুসলিমরা এপ্রিলের বোকা’, তা-ই ইসাবেলা ও তার সেনাপতি ও সৈন্যবাহিনী কতৃক এ দিনটিকে April Fool হিসেবে পালন করার রীতি অনুসৃত হলো, যা স্পেনীয়রা ও অনেক খ্রিস্টান সমাজ এখনো পালন করে থাকেন, এমন কি আমাদের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশেও কেউ কেউ না বুঝে এ সংস্কৃতি পালন করে থাকে অবশ্যই এ বছরের আসন্ন ১লা এপ্রিল স্পেনসহ পশ্চিমা কোন দেশ আর এপ্রিল ফুল পালন করবেনা, কর্ডোভা-র মুসলিমদের একটি মসজিদে জড় হতে বলে আগুন দিয়ে পোড়ানো-র প্রায়শ্চিত্ত তারা কোভিড-১৯ সংক্রমণে করুক তা আমাদের কাম্য নয়, তবে গণ হারে ১লা এপ্রিলকে স্পেন যেন আর এপ্রিল ফুল হিসেবে পালন না করে, এ প্রত্যাশা করছি। আমেরিকা- ইংল্যান্ড আজ থেকে ৩০ বচ্ছর পূর্বে ইরাকের সাধারণ মানুষের ওপর যে আক্রমন চালিয়েছে, যেভাবে একটি সমৃদ্ধ দেশকে তচনচ করেছে, WMD(Weapons for Mass Destruction) এর ভূয়া তথ্য দিয়ে সারা দুনিয়ার মানুষকে বোকা বানিয়েছে,একের পর এক আক্রমনে লিবিয়া-সিরিয়ার মানুষগুলোকে পিঁপড়ের মতো পিসে মেরেছে, তার প্রায়শ্চিত্ত ও তাদের করতে হবে, এভাবেই জগতের সবগুলো জনপদে করোনা প্রবেশ করে তার জানান দিচ্ছে ও আমাদের সংশোধিত হতে বলছে, আমাদের নিজেদের কাছে আজ নিজেই প্রশ্ন করতে হবে, একজন ব্যক্তি হিসেবে, একজন সমাজপতি হিসেবে, একজন রাষ্ট্রনায়ক হিসেবে আমরা প্রত্যেকে কি নিজ নিজ ক্ষেত্রে নিজেদের পরিশিলীত করছি? আমরা কি মানবতার জন্য নিজেকে উৎসর্গ করছি?

এ প্রশ্নের উত্তর আমাদের খুঁজতেই হবে….
Seven Benefits of COVID-19 around the Globe.

Leave a Comment