জাতি ধর্ম নির্বিশেষে পুনরায় সু্স্থির দিল্লী চাই।

—- ড: এম. এস. কবীর জুয়েল।

 

 

গত বছর এ সময় আমরা দিল্লীতে ছিলাম, আমার আপন ফুফাতো ভাই মোহাম্মদ বাবু ও তার মেয়ে মেহনাজ আমাদের ভ্রমণসংগী হয়েছিলো, বাবু বয়সে আমার ছোট হলেও অনেক এগিয়েছে, দক্ষিণ দিল্লীর সে একজন অন্যতম ব্যবসায়ী, গুঁরগাও এলাকায় তাদের নিজস্ব Firm House আছে, সেটাকে একটা ছোট খাট রিসোর্ট ও বলা যায়, আমাদের আবারও যাবার কথা ছিলো।

দিল্লিতে কোথাও সাম্প্রদায়িকতার কালো থাবা তখন আমার চোখে পড়েনি, আমরা হযরত খাজা নিজামউদ্দীন আউলিয়ার মাজার জিয়ারত করে ওখানে নামাজ আদায় করেছিলাম, আবার ভ্রমণের জন্য ঐতিহ্যবাহী Lotus Temple বা পদ্ম-মন্দির ও AKHSHARDHAM -ও পরিভ্রমণ করেছিলাম,
যা আধুনিক মন্দির হিসেবে পরিচিত। কুতুব মিনার, লাল কেল্লা, ফতেহ, দিল্লী জামে মসজিদ, Humayun Tomb, India Gate, AIIMS, Mahatma Gandhi আশ্রম সব-ই দেখেছি….ও ইতিহাসের জ্ঞানার্জন করেছি।

আম আদমী পার্টি-র মি. অরবিন্দ কেজরিওয়াল
দিল্লিতে সদাই একটা সাম্যাবস্থা বজায় রেখেছিলো, এবারো আম আদমী-র নিরংকুশ বিজয়ে ও কেন্দ্র সরকারের বিপুল ভরাডুবিতে  ভেবেছিলাম দিল্লী আরো সুসংগঠিত, সৌন্দর্যমন্ডিত হবে, ঐতিহাসিক স্থানগুলো আরো অধিক নিরাপত্তা পাবে, সাম্প্রদায়িক সম্প্রীতি স্থায়ীত্ব পাবে, কিন্তু দুঃখজনক হলেও অকাট্য সত্য—
রহস্যজনক ইশারায় পরিস্থিতি অন্যদিকে মোড় ঘুরে গেলো….. কোন সভ্য মানবতাবাদীর নিকট যা নিতান্তই অগ্রহণযোগ্য।
গত বছর আমরা টানা কয়েকদিন মনের আনন্দে দিল্লী ঘুরেছি, পাশের রাজ্য হারিয়ানাও গিয়েছি, আগ্রার তাজমহল তো বটেই…আমরা পুনরায় সেই সুস্থির দিল্লী চাই।
জাত পাতের হিসেব কষে, ধর্মের ছদ্দাবরণে রাজনীতির হীন স্বার্থ চরিতার্থ করার সুযোগ যেন এখানে কেউ না পায়, ইহা যেন আবার অশান্ত হয়ে না ওঠে।

We hope AAP & Mr.Kejriwal will handle the ongoing agitation with Iron hands by Ensuring Perceptive Punishment of Perpetrators….We desire to make a pleasure trip Again to visit our relatives…

Leave a Comment