Hope for the Best

অধ্যাপক ডঃ এম এস কবীর জুয়েল।

Jodi Taylor রচিত এই বইটি চলতি বছরের অন্যতম Best Selling Book, যা হতাশাগ্রস্থ মার্কিনীদের কাছে খুব জনপ্রিয় হয়েছে,Amazon এর E-Book কর্ণার ‘HOPE FOR THE BEST’ বই-টি সারা বিশ্বের বই প্রেমীদের জন্য মাত্র 0’99 USD তে বিক্রি শুরু করেছে… অর্থাৎ বইটির এখন মূল্য ১ ডলারের ও কম।
দুঃখ হচ্ছে, যে দেশের সাধারণ মানুষগুলো এতো হতাশায় ভোগে, যান্ত্রিক অনিয়ন্ত্রিত বস্তুবাদী জীবনাচারে অভ্যস্ত হয়ে যে দেশে ক্রমশ আত্মহত্যা(Suicide) ও আত্মাঘাত(Deliberate Self Harm) বেড়েই চলেছে,
যে দেশের মানসিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক নিজ স্টেটে(পেন্সিলভেনিয়া) আত্মহত্যা প্রতিরোধে ব্যর্থ হয়ে নিজেই আত্মহননের পথ বেছে নেয়, সে দেশ কিভাবে সারা বিশ্বকে পথ দেখাবে???
সৌদির তৈলক্ষেত্র আরামকো-তে কে বোমা মেরেছে? তা এখনো পরিস্কার নয়, অথচ আমেরিকার সৈন্য ইতিমধ্যেই আরব ভূখন্ডে চলে এসেছে, কি আশ্চর্য…
নিজ দেশ শান্তি ও সুখ সূচকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ গুলো থেকেও পেছনে, আর তারা অন্য দেশে Peace Keeping Forces নিয়ে হাজির….
Peace বলতে তারা কি বোঝেন, জানিনা!
তবে শারিরীক আরাম আয়েশ আর মহা বিত্ত বৈভব, অত্যাধুনিক অস্ত্র সজ্জিত রাশি রাশি সৈন্যবাহিনী কক্ষনোই একটি জাতির জন্য সুখ-শান্তির নিয়ামক নয়। অন্য দেশের ক্ষতি করে কেবল নিজ দেশের ষোল আনা হিসেব কষে সুখী জাতি হওয়া যায়না, আগ্রাসী মনোবৃত্তি নিয়ে অন্য দেশ বা জাতিকে পদানত করা যাবে কিন্তু ইহা নিজ দেশের মানুষের মাঝে সুখের বারতা ছড়ানো যাবেনা।
নরওয়ে এমন একটি দেশ যার সাথে কোন দিন কোন রাষ্ট্রের সম্পর্কের অবনতি হয়নি, নরওয়েজিয়ানদের মতোই সুইস ও সুইডিশ-রাও অত্যন্ত পরোপকারী, অহিংস, শান্তি প্রিয় জাতি, এক গবেষনায় দেখা যায়, ইসলামের অধিকাংশ নিয়ম এ দেশগুলোতে অনুসৃত হয়, তাইতো সারা বিশ্বের সবগুলো দেশে সুখ-শান্তি নির্ণয়ের সূচকে উপরোক্ত তিনটি দেশ শীর্ষে স্থান করে নিয়েছে। ইয়েমেনের বুভুক্ষু শিশুদের আর্তনাদে বিশ্ব মোড়লদের বিলাসী ঘুম ভাংগেনা,অথচ তৈলাধারে নাম না জানা বোমার প্রতিশোধ নিতে তারা উপযাচক হয়ে পবিত্র ভূমিতে পুনরায় প্রবেশ করলো। ৭০ এর দশকে বাদশাহ ফয়সলের সাহসিকতা ও কঠোর অবস্থানে মার্কিনীরা সৌদি আরব থেকে ওদের সাঁজোয়া বাহিনী সরাতে বাধ্য হয়েছিলো, ৭৫ এর মার্চে প্রাসাদ ষড়যন্ত্রের মাধ্যমে অকুতোভয় ফয়সল কে তারা নিহত করে। তবুও তৈলক্ষেত্রগুলোর পূর্ণ নিয়ন্ত্রন তাদের হাতে ছিলো না, এবারে তাদের আগমন আরো পরিকল্পিত ও দূরভিসন্ধিমুলক;
আজ আবারও তারা মক্কা মদিনার দেশে নতুনভাবে স্থায়ী নিবাস গড়তে যাচ্ছে। এ কেবল-ই বর্তমান নতজানু অথর্ব নেতৃত্তের দূর্বলতা, এ হতাশা গ্রাস করবে সমগ্র আরব পেনিন্সুয়লাকে, সে জন্যই বোধ করি আমাজন.কম বইটির দাম আগে ভাগেই কমালো।

Leave a Comment