জলবায়ু পরিবর্তনহেতু মানসিক সমস্যা মোকাবিলায় আন্তর্জাতিক ওয়েবিনারে ‘মন-ঘর’ এর অংশ গ্রহণ…
অধ্যাপক ডঃ এম. এস. কবীর জুয়েল।
এবারের (On 14th Nov’21 around 5pm)জলবায়ু প্রতিপাদ্যের ওয়েবিনারগুলোতে মানসিক রোগ বিশেষজ্ঞ ও আরো অনেক “PsychiatryAllied professionals around the world”-রা অংশগ্রহণ করবেন। আমি এখানে আমাদের নিজেদের দেশে জলবায়ু তহবিলের অর্থ পুনঃবরাদ্দের প্রসঙ্গে কথা বলবো এবং তা জলবায়ু পরিবর্তনহেতু মানসিক সমস্যা মোকাবিলায় ব্যবহারে কাজে লাগাতে পরামর্শ দেবো। কমন ওয়েলথ ভূক্ত গ্লোবাল নেটওয়ার্ক গুলো এখনো বৃটেন, ইউরোপিয়ান কিছু দেশ আর আমেরিকা-ই নিয়ন্ত্রণ করে থাকে। তারা তাদের আলোচনায় মানসিক রোগের বিষয়টি এবার অন্তভূক্ত করেছে;তাদের ভাষ্য মতে–“জলবায়ুর আমূল পরিবর্তনে মানুষের মনোজগতে সবচেয়ে বেশী প্রভাব পড়ছে” , ২ বছর আগেই আমেরিকা,অস্ট্রেলিয়া, ব্রাজিল একাট্টা হয়ে আমাদের ন্যায় গরীব দেশগুলোর জন্য বরাদ্দকৃত অর্থ প্রদান রহিত করেছিলো, বিশেষ করে US President Donald Trump ও Australian Prime Minister Scot Morrison ভেবেই নিয়েছিলো তাদের দেশগুলোজলবায়ু পরিবর্তনের কারণজনিত দূর্যোগ থেকে মূক্ত, But Man Purposes, God Disposed…. ১ বছর পরেই দেখলাম শতাব্দীর সবচেয়ে ভয়াবহ দাবানলে বিধস্ত অস্ট্রেলিয়ার একাংশ, স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়ায় ‘Bush Fire’-এ কোটি কোটি প্রাণী আর বৃক্ষ শেষ হয়ে গেলো,কিছু প্রাণহানীও হয়েছিলো;ফলেবনাঞ্চল নিকটবর্তী জনগণের মাঝে ভীতি,শংকা, আতংক, হতাশা চরমে উঠেছিলো। ব্রাজিলের বনাঞ্চলেও আগুন লাগলো,আমেরিকার রাজ্যগুলোতে ঝড়, বণ্যা,তুষারপাত লেগেই আছে এবং এমন সব অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যেখানে কোনদিনএমন প্রাকৃতিক দূর্যোগ ইতিপূর্বে হয়নি, সেখানে বা সে রাজ্যগুলোতে নতুন Natural Disasters আবির্ভূত হচ্ছে ; তাহলে মানুষের মনোজগতে পরিবর্তন তো হবেই, বিষন্নতা,আতংক,উদবিগ্নতা ইত্যকার বিষয়াদি এখন Climate change related Webinars -এ আলোচিত হবে।

