বাচনিক বৈকল্য।
ডঃ এম. এস. কবীর জুয়েল।
২২-শে অক্টোবর — “বাচনিক বৈকল্য দিবস” , কিন্তু শ্লোগান ছিলো — ‘মনে মনে কথা বলো’
অনেকটা রবীন্দ্রনাথের মতো–
“অনেক কথা যাও যে বলে কোন কথা বা বলে…….”
আর ইংরেজ আতেঁলরা একে Body Language বানিয়েছে যা শরিরী ভাষা রুপে পরিচিত….
তবে চিত্ত কতৃক কথকতা বড্ড সহজ, এ ক্ষেত্রে
মানবাংগের কেবল দু-নেত্র ও মুখাবয়ব – ই যথেষ্ট, আজ-ই চেষ্টা করে দেখুন না…. তবে অবশ্যই প্রিয়জন – – দের সাথে, নইলে হিতে বিপরিত -ও হতে পারে।
এখন এ সম্পর্কিত কাজের কথায় আসা যাক—
আমাদের চারপাশে প্রায়শঃই আমরা বাক প্রতিবন্ধী
অথবা শ্রবণ প্রতিবন্ধী শিশুদের দেখতে পাই, ওদের অভিভাবকদের নিকট জিজ্ঞেস করলে সহজেই জানতে পারবো, কিভাবে এই প্রতিবন্ধীরা নিজেদেরকে এই প্রতিকুল পরিবেশে ও প্রতিবেশে মানিয়ে নিয়েছে, এই ক্ষমতা টুকু Acquired বা পরিবেশ হতে অধিগত কিংবা ক্রমাগত প্রতিকুলতার মুখোমুখি হয়ে অর্জিত প্রতিরোধী ক্ষমতা, এভাবে চেষ্টারত থাকলে Severe বা Moderate Grade এর শিশু বা যুবাও অনেক সাবলিল ভঙ্গিতে অন্যের নিকট নিজেদেরকে প্রকাশ করতে পারবে, Behaviour Modification Programme বা আচরণগত পরিবর্তন এর মাধ্যমে এই ধরনের শিশুদের আরো উপযোগী করে তোলা সম্ভব, ওদের মনোবল বাড়াতে ও সমাজে নিজেদের ন্যুনতম অধিকার আদায়ে Problem Focused BAT ( Behavioural Activation Therapy) এর প্রয়োগ করা যেতে পারে।
বিশেষায়িত শিশুদের জন্য বিকল্প প্রশিক্ষণ সমূহ(Alternative Management for Special Children)


