BMDC কেন ভারতের সাথে বিশেষজ্ঞ চিকিৎসক বিনিময় চুক্তি করছেনা ?

মুক্তবাজার অর্থনীতিতে এক দেশের চিকিৎক আরেক দেশে যাইবে, ইহাতে এতো গালমন্দ করিবার কি কারণ রহিয়াছে? ইহাতে এতোটা বিচলিত হইবার-ই বা কি প্রয়োজন রহিয়াছে? BMDC-কে বলিবো, কেবল বিনিময় চুক্তি স্বাক্ষর করিয়া নিন, হিন্দি তো নেহায়েত কম জানিনে, আমাদেরও ঐ দেশে খণ্ডকালীন চিকিৎসা সেবা দেবার সুযোগ করিয়া দিন, অতঃপর দেখুন রোগী দেখায় বাউন্ডারি কে বা কাহারা হাঁকায় ?

ইতিমধ্যে তিন দূরদেশে চাকুরী করিবার সুযোগ পাইয়াছি, কয়েক দেশের অভিজ্ঞতাও এই ঝুলিতে রহিয়াছে, বিদেশ বিভূঁইয়ে তো, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কান বিশেষজ্ঞদের সাথে পাল্লা দিয়াই টিকিয়া রহিয়াছিলাম। সাতক্ষীরা-র মতো দূরবর্তী নতুন একটি মেডিকেল কলেজে টেকনোনলি ট্রান্সফারের নামে প্রতিবেশী দেশের বিশেষজ্ঞ আসিবে, খণ্ডকালীন রেজিষ্ট্রেশন পাইবে, আপত্তি নাই মোটেও, কেবলই পুনরায় BMDC কে বলিবো, অনুগ্রহ পূর্বক আমাদের ও কলকাতা, ভুবনেশ্বর, হিমাচল কিংবা কণ্যাকুমারীর মেডিকেল কলেজে খন্ডকালীন দু-তিন দিনের রেজিষ্ট্রেশনের ব্যবস্থা করুন। বিভিন্ন সেমিনার-সিম্পোজিয়ামে আমরা প্রায়শঃই ভারত ভ্রমনে যাইয়া থাকি, আপনারা(বিএমডিসি) সুযোগটা সৃষ্টি করে দিলে
‘রথ দেখা-কলা বেচা’ আমাদের দুই-ই হইবে, মাঝখানে দেশের জন্য ভারত থেকেও নিজ দেশের জন্য কিছু বৈদেশিক মূদ্রার সংশ্লেষ হইবে।
বিনিময় কেবল ইলিশ-পেয়াজ, সিনেমা-থিয়েটারে আর ব্যটসম্যান-পেসারে সীমাবদ্ধ
থাকিবে কেন?…. Please Expand the Bilateral mutual Exchanges including Specialist Doctors
…. হোক এবার বিজ্ঞ অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক বিনিময়; আমরা রেডি, প্রতিবেশী দেশের জনগণকে অর্থমূল্যে সেবা দিয়া তাদের মনও জয় করিতে চাই, Please “Bangladesh Medical & Dental Council”, এক চোখা নীতি বাদ দিয়ে, MCI(Medical Council of India)-এর সাথে গঠনমূলক আলোচনা করে, একটু সুযোগ দিন না….

Leave a Comment