গুজব রটিয়ে নিরীহ দের আক্রমণকারী যুবকেরা শিশুকালে Bully Boy ছিল?
—— ডঃ এম. এস. কবীর জুয়েল।




ভিত্তিহীন গুজবের মাধ্যমে নিরীহ মানুষগুলোর ওপর হঠাৎ আক্রমণকারী যুবকদের প্রায় প্রত্যেকেই হয়তো শিশুকালে “Bully Boy (নিরীহগোছের শিশুদের উৎপীড়ক)” ছিলো; তাদের স্কুল, কলেজ, শৈশব ও কৈশোরের পর্যায়ক্রমিক ঘটনাবলী বিশ্লেষণ করলে তেমন চিত্র-ই পাওয়ার সম্ভাবনা রয়েছে। নিষ্পাপ শিশু তুবা-র মা তাসলিমা বেগম রেণু ছিলো একজন সরলমনা, দূর্বল চিত্তের ব্যক্তিত্ত্ব সম্পন্ন মহিলা, এক দংগল গুজব রটনাকারী যুবক যখন তাকে ঘিরে নানা প্রশ্নবাণে জর্জরিত করছিলো, সে স্বভাবতঃই ক্ষেই হারিয়ে ফেলে এবং অগোছালো উত্তর দিতে থাকে, এমনটা আপনার মাঝেও হতে পারে যদি কখনো কোন Mob(উচ্ছৃঙ্খল জনতা) সামলানোর পূর্ব অভিজ্ঞতা আপনার না থাকে। রেণুর অব্যক্ত কথা সেদিন না শুনেই ওরা সম্মিলিতভাবে বর্বর হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ প্রকার Mob Effect হতে নিজেকে রক্ষা করতে অনেক বয়স্ক ভিক্ষুক ইদানিং পরিচয় পত্র বহন করে পেটের দায়ে পুনরায় পথে নেমেছে, কিন্তু যাদের পরিচয় পত্র নেই, কিংবা যাদের সংসারে দেখবার কেউ নেই, তেমন পরামর্শ দেবার কেউ নেই অথবা যারা Chronic Schizophrenia (নিজের ব্যাপারে উদাসীনমূলক মানসিক উপসর্গে আক্রান্ত), তারা কি করছে? তাদের ইদানীং স্কুলগুলোর সামনে ভিক্ষের থলে হাতে দেখা যাচ্ছেনা, ওরা এমনিতেই ভীতু আবার ওদের কোন পরিচয়পত্র ও নেই, ওরা কোথায়?
আমাদের মনঘর-এর একটি টিম কয়েকজনের সন্ধান পেয়েছে যারা ভয়ে ঝোঁপের মাঝে লুকিয়ে থাকছে, আমরা এ ব্যাপারে সমাজ কল্যাণ অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করছি।
Rumors and baseless Gossip are too Harmful to Create An aggressive Mob that Could make an innocent Individual (Male or Female) Puzzled(Being Incapable what to say or what to do).