এন্টিবায়োটিকের ন্যায় ঘুমের বড়ি-র ক্ষেত্রেও হাইকোর্টের সুনির্দিষ্ট নির্দেশনা আবশ্যক।

এন্টিবায়োটিক ব্যবস্থাপত্রের যথেচ্ছাচারে অতিষ্ঠ এক ব্যরিস্টার সোচ্চারকন্ঠ হয়ে জনস্বার্থে একটি রিট করেছেন, আজ হাইকোর্ট এ বিষয়ে অত্যন্ত ইতিবাচক রায় দিয়েছে,তাকে সাধুবাদ জানাচ্ছি; কিন্তু শুধু কি এন্টিবায়োটিক? ডিস্পেন্সারীতে একদিন দাঁড়িয়ে ঘুমের ঔষধের বিক্রি বাট্টা দেখলে বোঝা যাবে- Benzodiazepine নামক গ্রুপটি মুড়ি মুড়কি-র ন্যায় বিক্রি হচ্ছে, যা Antibiotics-কেও ছাড়িয়ে যাচ্ছে, আইনজীবী ভদ্রলোক তার রিটে BDZ যুক্ত করলে আমরা-তথা জাতি আরো উপকৃত হতো, যাহোক অন্তত তিনি পথ দেখাতে চেয়েছেন, জাতির ভবিষ্যৎ প্রজন্মকে Antibiotic Resistance হওয়ার হাত হতে বাঁচানোর চেষ্টা করছেন।
আমাদের মাঝে যাদের দেশের বাহিরে চাকুরীর অভিজ্ঞতা আছে তারা নিশ্চয়-ই জানেন, দক্ষিণ পূর্ব এশিয়ার দু-তিনটে দেশ ও আফ্রিকার কয়েকটি দেশ বাদে পৃথিবীর কোথাও রেজিস্ট্রার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতীত ঔষধ বিক্রি হয়না(Except OTC Drugs), সম্প্রতি দেশে স্থানবিশেষে কিছু মডেল ফার্মেসীর প্রচলন হলেও অধিকাংশ ঔষধের দোকানী এখনো সেই অষ্টম শ্রেণী পাশ বেকার ছেলেগুলোর দখলে, সুতরাং ব্যরিস্টার সাহেবকে অনুকরণ করে আমাদেরকে নিজেদের পেশার স্বচ্ছতা আনয়নের লক্ষ্যে জনস্বার্থে আরো কিছু বিষয়ের সুরাহা করা উচিৎ। নিজেদের মাঝে পেশাগত মনোভাব দৃঢ করে পারস্পরিক সম্পর্ক উন্নয়নকল্পে নিম্নোক্ত সার্বজনীন বিষয়গুলোকে তরুণ চিকিৎসকদের প্রাধাণ্য দেয়া জরুরী…
— SOME VALUABLE TIPS FOR DOCTORS WORLD OVER ——-
1.Try to understand politics and economics of medicine.
2. Social and political forces influencing medicine are becoming very strong.
3. Forget the old practice that your colleague was your enemy.
4. Adopt new dictum – your professional colleague is your friend and partner.
5. Socialize with drs of your own speciality .
6. Come out of self-acquired godliness and become a sensitive human for fellow humans.
7. Be and appear caring for your pts and their families.
8. Do introspection about your daily life everyday.
9. Care and pamper yourself.
10. Take care of your looks and health.
11. Take out time for your family , and Friends.
12. Spend some time with your self alone and meditate.

Leave a Comment