ডাঃ মামুন ইস্যুতে “বাংলাদেশ এসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট”-এর নিকট খোলা চিঠি —

অধ্যাপক ডাঃ এম. এস. কবীর জুয়েল।

ডাঃ মামুন ইস্যুতে “বাংলাদেশ এসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টস (BAP)”-এর অবস্থান দিন দিন প্রশ্নবিদ্ধ হচ্ছে,কারন তেঁজগাও জোনের পুলিশের উর্ধতন কর্মকর্তা টিভিতে স্পষ্ট বলছেন যে তারা শুধু Professional Misconduct নয়, আরো কিছু বিষয়ের(Phone calls Record with investors of that clinic which associated with the brutal incident of SP Anisul Karim) ওপর ভিত্তি করে মামুনকে গ্রেফতার করে মূলত Mind Aid- এর বর্তমান ও ইতিপূর্বে ঘটে যাওয়া সকল ঘটনার তদন্ত সাপেক্ষে অবৈধ ক্লিনিকটির মূল হোতাদের ধরতে চায়, এমন কি তিনি আরো দুজনের নামও উল্লেখ করেছেন যারা কয়েক বছর যাবৎ মামুনদের ন্যায় নীরিহ চিকিৎসকদের জিম্মি করে এ ব্যবসা চালিয়ে যাচ্ছে। সুতরাং আসুন একজন উপযুক্ত পেশাদারী ব্যরিস্টার(Meanwhile we already informed Barrister Shahriar Kabir, Service rule Expert) নিয়োগ করে মামুন-এর
তখনকার কর্মকান্ড ও ফোন রেকর্ডকে “Criminal Offence” নয় বরং Involuntary Apparently Professional Misconduct হিসেবে প্রমাণ করে BMDC এর নিকট সমর্পিত করি। BMDC -আমাদের নিজেদের প্রতিষ্ঠান, সুতরাং মামুন অবশ্যই সসন্মানে বেরিয়ে আসবে ইনশাআল্লাহ।
তাহলেই লঘু জরিমানায় মামুনকে ছাড়িয়ে আনা সম্ভব। আমাদের পেশা-র সন্মানার্থে, পুলিশকে সহায়তা করি যেন এ ধরনের Unlicensed clinic -এর মালিক ও অপ্রশিক্ষিত(Unskilled brutal staffs) নিষ্ঠুর চিকিৎসা কর্মীদের দৌড়াত্ম আমাদের দেশে কমে আসে।
একজন মানসিক ও আসক্তিরোগ বিশেষজ্ঞ হিসেবে ইহা-ই আমাদের নৈতিক এবং পেশাগত দায়িত্ব কর্তব্য হওয়া উচিৎ।
আমি নিজে বিদেশে Consultant psychiatrist হিসেবে দীর্ঘদিন রোগী দেখেছি, এখনো কয়েকটি দেশের সাইকিয়াট্রিস্ট এসোসিয়েশন এর সাথে জড়িত, ২০০৬ থেকে APA(American Psychiatrists Association)-এর
Life long Member(00001024), গতরাতে আমরা এ বিষয়ে করনীয় নিয়ে কয়েকজন বাঙালী বংশোদ্ভুত আমেরিকান ও ব্রিটিশ সাইকিয়াট্রিস্ট এর সাথে Webinar করেছি, সেখানে মূলত ডাঃ মামুন-কে ছাড়িয়ে আনতে এ পরামর্শ-টি উঠে এসছে।
আমি অন্যান্য সকল সাইকিয়াট্রিস্টদের নিজ পেশাকে সমুন্নত রেখে বিচার বিবেচনা করে কর্মসূচি গ্রহণ ও বিভিন্ন গ্রুপে পোস্ট দিতে অনুরোধ করছি।
ইতিমধ্যে আপনি যদিওবা না জেনে দু একবার উক্ত ক্লিনিক-এ যেয়েই থাকেন, সেখানে দোষের তো কিছু নেই, দোষ হচ্ছে যখন আপনি পুলিশের গঠনমূলক উদ্দেশ্যকে ব্যহত করতে উক্ত অবৈধ ক্লিনিকে বিনিয়োগকারীদের পক্ষে সাফাই গাইতে পথে নামছেন।
অথচ প্রথম দিন থেকেই একজন জাঁদরেল আইনজীবী
নিয়োগ করলে এতোদিনে ক্ষতিপূরণ (Defamatory Compensations)সহ মামুনের জামিন পেতাম, ইহা এসোসিয়েশন এর নেতৃত্তের ব্যর্থতা, কারন পুলিশ DBC টেলিভিশনে নাম ধরেই BAP অত্যন্ত গুরুত্বপূর্ণ পদধারী ঐ মনোচিকিৎসকের কথা বলেছে যে এ অবৈধ ক্লিনিকের বিনিয়োগকারী ও এ সবের সাথে ওতোপ্রোতোভাবে সংশ্লিষ্ট।

Leave a Comment