এক অবহেলিত প্রতিবন্ধী কন্যা শিশুর প্রতিবন্ধকতা গুলো জয়ের কাহিনী—

অধ্যাপক ডাঃ এম এস কবীর জুয়েল।

আজ এক অবহেলিত প্রতিবন্ধী কন্যা শিশুর প্রতিবন্ধকতা গুলো জয়ের কাহিনী শোনাবো..কারন
আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস, (3rd December) “International day of Persons with Disabilities” তাই অভিভাবকদের অনুমতি সাপেক্ষে আমাদের ক্লিনিকের এক প্রতিবন্ধী বালিকা-র কথা বলছি, যে দিন প্রথম ওকে দেখি, সেদিনকার কোন ছবি আমরা রাখিনি, কারণ তা সংগ্রহে রখার মতো ছিলোনা, ক্রমশ ওর দিকে আমরা আমাদের পুরো টিমকে নিয়োজিত করলাম। অযত্ন অবহেলায় মেয়েটি-র শরীরে নানা উপসর্গ দেখা দিয়েছিলো, চলাফেরা না করায় দেহের ঐচ্ছিক অংশগুলোও সে নাড়াতে পারছিলোনা, ধারাবাহিক ব্যায়াম ও জোর করে হাঁটানোর দারা ওর অস্থিঃগুলো ধীরে স্বাভাবিক হয়ে এলো, চুলগুলোর জটলা এতোটাই ভয়াবহ ছিলো যে, শেষ পর্যন্ত তা কেটে ফেলতে হয়, ওর Physical বা শরীরগত সকল জটিলতা সারিয়ে আমরা কিছুটা বুদ্ধিবৃত্তিক উন্নতির দিকে নজর দিলাম, এ ক্ষেত্রে আমরা CSF(Cognitive Stimulating Factors) গুলো ব্যবহার করেছি, SST(Social Skill Training) দিয়ে ওর মাঝে চাঞ্চল্য ফিরিয়ে এনে পারস্পরিক সম্পর্কের উন্নয়ন করেছি, SIT(Sensory Integration Therapy) এর মাধ্যমে শরীরের অব্যবহৃত অংশ গুলোকে সচল করেছি ও পঞ্চ ইন্দ্রিয় ব্যবহারে ওকে পটু করে তুলেছি… আমাদের চেষ্টা এখনো অব্যাহত রয়েছে, ওকে একজন পূর্ণ সাবলম্বী নারী হিসেবে গড়ে তোলা-ই আমাদের লক্ষ্য, এ ক্ষেত্রে আমাকে যারা সহযোগীতা করে যাচ্ছে, সকলকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা।

https://m.facebook.com/story.php?story_fbid=2260733800604953&id=100000050663927

Leave a Comment