বৈধ ভালবাসার সম্পর্কগুলোকে উৎসাহিত করি, ধর্মীয় বিশ্বাসে জীবন গড়ি।
—- ডঃ এম. এস. কবীর জুয়েল।

আমাদের স্বকীয়তা বিধংসী পত্র-পত্রিকাগুলোর অবৈধ রসায়নের অবিরাম প্রচারণা, আর টুথপেস্ট ওয়ালাদের প্রগলভ কাছে আসার গল্প এবং তথাকথিত ইতর-ভদ্র উচাটন রুপোলী পর্দার বহুগামীদের মিডিয়া ফোকাসের নোংরা ফাঁদে আটকে গেছে ১৪-ই ফেব্রুয়ারী দিনটি; দাঁত খিঁচিয়ে অনেক বিজ্ঞজনকে সমালোচনা করতে দেখা গেলেও, এ দিনটিকে নিয়ে ব্যতিক্রমী গুরত্বপূর্ণ উদ্যোগের প্রয়াস নেবার মানুষের ও প্রতিষ্ঠানের বড্ড অভাব।



ধন্যবাদ ‘মন-ঘর’ ও ‘বীকন পয়েন্ট’-এর সকল স্টাফ ও শুভাকাঙ্ক্ষীদের যারা সারা বছর অক্লান্ত পরিশ্রম করে আমাদের ক্লাইন্টদের সেবা(Couple Therapy, Marital Counselling & Family Meeting) দেবার মাধ্যমে বৈধ সম্পর্কগুলোকে আরো পরিশীলিত, পরিমার্জিত ও দৃঢ করেছেন। আজ “মন-ঘর”-এর পক্ষ থেকে আমাদের সেইসব ভালোবাসার প্রিয় মানুষদের ফুলেল শুভেচছা দেয়া হয়েছে। আমাদের প্রত্যাশা সীমিত — স্ত্রী ও সন্তান নিয়ে স্বামী সুসংসারী হবে, ডিজিটাল লাইফের পাল্লায় পড়ে দিন রাত চ্যটিং-ড্যটিং -এ ব্যস্ত থাকবেনা; ভাই বোন তদের বাবা মাকে নিয়ে পারিবারিক শান্তি স্থাপন করবে, উত্তরাধুনিক বিজাতীয় সংস্কৃতির GF & BF নিয়ে একগুঁয়েমী পরিস্থিতির সৃষ্টি করবে না; নব বিবাহিত দম্পতি শ্বশুর-শ্বাশুড়ী নিয়ে সুখেন্দু শেখর হয়ে দিনাতিপাত করবে, ভিনদেশী সিরিজমুখী হয়ে বউ-শ্বাশুড়ীর দ্বন্দ্বের খেসারতে স্বামী প্রবরের ঘুম হারাম করবেনা। তাই বিজ্ঞান সম্মতভাবে নানা বিধ কাউন্সিলিং, সাইকোথেরাপী ও রিলাক্সেশন -এর মাধ্যমে চাপ বা উদ্দিগ্নতা ( Stress & Anxiety) কমিয়ে তাদের পারস্পরিক আন্তঃসম্পর্কের উন্নয়ন ঘটাতে চেষ্টা অব্যাহত রাখার নাম-ই ‘মন-ঘর’-এর ক্ষুদে পরিসেবা বা A Tiny Initiative from ‘The Mind Home’…রকমারী রংগীলা দিবসে আমরা আমাদের ধর্মীয় বিশ্বাসের বিপরীতমুখী কর্মকান্ডে জড়িয়ে যাচ্ছি, কেবল বিগত ৬ মাসে অসংখ্য বিবাহ বিচ্ছেদ এর আবেদন সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলো গুলোতে জমা পড়েছে, যা আগের রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে, এক জন সচেতন মনোরোগ বিশেষজ্ঞ ও আমার সুশিক্ষিত ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও বিহেভিয়ার থেরাপিস্ট, রিলাক্সেশন-মেডিটেশন ও ক্যারাটে স্পেশালিষ্ট ও কয়েকজন সাইকিয়াট্রিক সোসাল ওয়ার্কার মিলে সন্তর্পনে আমরা এগিয়ে যাচ্ছি, পবিত্র কোরআনের সুরা নাবার ৮ নং আয়াতে সুস্পষ্টভাবে বলা হয়েছে “And We created you in pairs” – ‘আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি’


Holy Prophet also gave importance about conjugal life in his various sayings & hindered the separation, —–
مَا أَحَلَّ اللَّهُ شَيْئًا أَبْغَضَ إِلَيْهِ مِنَ الطَّلاَقِ
“Allah did not make anything lawful more abominable to Him than divorce.” (Abi Dawud 2177, Bayhaqi.( 2nd one is Begging).
আমাদের রক্ষনশীল সমাজে ক্রমান্বয়ে এ ধরনের দিবস সাড়ম্বরে স্বীকৃতি পেয়ে উদযাপনের মধ্য দিয়ে পরকিয়া ও গর্ভপাতের পথ উম্মুক্ত হচ্ছে….
আমি ও আমার সুপ্রশিক্ষিত টিম কেবল এ পবিত্র বন্ধন অটুট রাখতে সামান্য ভূমিকা রাখছি মাত্র।



—– মহান আল্লাহ আমাদের এ প্রত্যাশা পূরণ করে এ দেশের বৃহৎ জনগোষ্ঠীর স্বকীয়তা নিয়ে জন সচেতনতার সুযোগ দিন। For Details about our Socail activities Click on —-
http://drkabirjewel.com/2019/12/30/family-therapy-%e0%a6%95%e0%a6%a4%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc/
