উট হত্যার বিরুদ্ধে অনলাইন পিটিশনে অংশগ্রহণ করুন।
—- ডঃ এম. এস. কবীর জুয়েল।

উট খুব নিরীহ প্রাণী, মরুভূমির জাহাজ খ্যাত উটের মুখোমুখি যারা হয়েছেন, সবাই তা স্বীকার করবেন; আমার কিঞ্চিৎ উট সাক্ষাতের অভিজ্ঞতা রয়েছে, আমি তেমন পশুপ্রেমী না হলেও এই প্রাণীটির প্রতি যথেষ্ট সহানুভূতিশীল।

সম্প্রতি ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্থ অস্ট্রেলিয়া, বায়ুতে উট সমূহের বিষ্ঠা হতে উৎগত কার্বন নিঃসরন কমাতে ও মাটিতে পানির ঘাটতি মেটাতে হঠাৎ ১০ সহস্রাধিক উট মেরে ফেলার সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই ১৫০০ মেরে ফেলেছে, নিঃসন্দেহে মানুষের জীবন মহামূল্যবান, অবশ্যই মানুষের প্রয়োজন আগে মেটাতে হবে কিন্তু তাই বলে উটগুলো এভাবে গুলি করে মেরে ফেলতে হবে কেন???

শরিয়ত সম্মতভাবে জবাই দিয়ে মাংস মুসলিম দেশগুলোতে রপ্তানি করলেই তো হয়, অথবা আগ্রহী মুসলিম দেশকে আহবান জানালেই তো সাড়া পাওয়া যাবে।
আমাদের তথাকথিত পশু প্রেমিকদের জ্বালায় প্রতি কোরবানি ঈদে আমাদের কলম শাণিত করে বলতে হয়, আরে বাবা কোরবানি কোন প্রাণী হত্যা নয় বরং ধনী দরিদ্রের অসম পৃথিবীতে গরীবের মাঝে প্রাণীজ আমিষের সুসম বন্টন ও মহান আল্লাহর হুকুমে সামর্থ্যবানদের অবশ্য পালনীয় একটা ফরজ মাত্র,যাহার মাংস-চামড়া সব-ই বঞ্চিতদের জন্য বরাদ্দ, তবুও তাদের ক্ষ্যন্ত করা যায়না।
“Their meat will not reach Allah, nor will their blood, but what reaches Him is piety from you. Thus have We subjected them to you that you may glorify Allah for that [to] which He has guided you; and give good tidings to the doers of good.” (Sura Hajj,verse-37)
প্রতিদিন নিজেদের খাবার মেনুতে মাংসভোজী আমাদের দেশের এই সব মৌসুমী পশু প্রেমীরা কেবল কোরবানি ঈদ এলে গা ঝাঁড়া দিয়ে উঠে দাঁড়িয়ে যান, ফেসবুকসহ পত্রিকায় পশু প্রেমের বন্যা বইয়ে দেন।
আর ইনারা এখন কম্বল মুড়ি দিয়ে এমন নিদ্রায় আচ্ছন্ন যে ইতিমধ্যেই ১৫০০ উট অস্ট্রেলিয়া মেরে ফেললো অথচ তাদের ঘুমের এতোটুকুও ব্যঘাত ঘটলোনা।

আমাদের ধর্মে বিনা বিচারে পশু হত্যা, পশু জখম ও পশুর সাথে নিষ্ঠুর আচরণ সম্পূর্ণ নিষেধ, হাদীস গুলো দেখে নেয়া যাক–
1) Prophet Muhammad (pbuh) as saying:
“A good deed done to an animal is as meritorious as a good deed done to a human being, while an act of cruelty to an animal is as bad as an act of cruelty to a human being.”
উটের বিষয়ে রাসুল (সাঃ)-এর বিশেষ তাগিদ রয়েছে–
2) Prophet Muhammad (pbuh) was especially vocal in his disapproval of the cruel practices of notching and slitting of ears of animals and the practice of putting painful rings around the necks of camels. (Hadith: Bukhari)
সুতরাং আসুন অন্তত আমরা অনলাইন পিটিশনে প্রতিবাদ জানিয়ে নিষ্ঠুরভাবে উট হত্যার বিরুদ্ধে সোচ্চার হই–
Do you believe the Australian government has the right to slaughter 10,000 camels this Wednesday? Please sign this petition to save innocent lives! This is in no way a legitimate response to the millions of animals already burnt to death in the fire.
https://www.onegreenplanet.org/animalsandnature/more-than-10000-camels-will-be-killed-in-australia/