অভিশংশন উদ্ভুত মানসিক চাপ হতেই ডোনাল্ড ট্রাম্প এ ধরনের হঠকারী সিদ্ধান্ত নিয়েছিল।
—- ডঃ এম. এস. কবীর জুয়েল।

ওয়াশিংটন ভিত্তিক আন্তর্জাতিক মানসিক রোগের সংস্থা WORLD MENTAL HEALTH COALITION (WMHC) ও (American Psychiatric Association(APA) যৌথভাবে আমেরিকার প্রেসিডেন্টের কর্মকান্ডকে অবিবেচনাপ্রসূত, অযৌক্তিক, অতি ক্ষমতা প্রদর্শনের মাধ্যমে দেশের জন্য ক্ষতির কারণ মনে করছেন। তারা মি. ট্রাম্পকেমানবতার জন্য ভয়াবহ অপরিনামদর্শী একজন ব্যক্তি এবং সঠিক দিক নির্দেশনা দিতে অক্ষম একজন রাষ্ট্রপতি বলে আখ্যা দিয়েছে, তারা তার মানসিক সাস্থ্যের পূণঃমূল্যায়ন কল্পে তাকে সাময়িকভাবে মানসিক রোগ বিশেষজ্ঞ কমিটির নিকট শরণাপন্ন হতে বলেছেন, ২০০৬ সাল থেকে আমি APA এর Overseas মেম্বার(০০০০১০২৪) হওয়ায় ডোনাল্ড ট্রাম্প নিয়ে আমেরিকান সাইকিয়াট্রিস্টদের ইতিপূর্বের সকল বিশ্লেষণধর্মী লেখা পড়েছি, প্রতি সপ্তাহে APA থেকে প্রায় হাফ ডজন ই-মেইল পেয়ে থাকি, সিনেটের নিন্মকক্ষে গত নভেম্বর’১৯ – এ কংগ্রেস কৃর্তৃক অভিশংসন বা Impeachment proceedings হবার পর-ই American Mental Health Professional -রা কংগ্রেসকে তার বিষয়ে খেয়াল রাখতে বলেছিলো, অভিশংসন তাকে অধিক চাপের মুখোমুখি করতে পারে এবং সে তা হতে পরিত্রান পেতে হঠকারী সিদ্ধান্ত নিতে পারে- এমন টি আগেই ধারণা দেয়া হয়েছিল।

আমি অদ্ভুতভাবে খেয়াল করেছি, এমন কি রিপাবলিকান গ্রপের সমর্থক সাইকিয়াট্রিস্ট-রাও তাকে সমর্থন করেন নাই, এখানেই নীতির প্রশ্নে ওদের একাট্টা ভাব লক্ষনীয়; বিশেষ করে জেনারেল কাশেম সুলাইমানীকে হুমকি দিয়ে সম্পুর্ন পরিকল্পিতভাবে হত্যা করে সদর্প ঘোষণার মাধ্যমে তা বিশ্ব মিডিয়ায় ছড়িয়ে আগ বাড়িয়ে ইরানের সাথে যুদ্ধ তৈরীর প্রেক্ষিতকে তারা কেবলমাত্র উস্কানীমূলক নয় বরং Hypomanic Syndrome মনে করছেন, মতান্তরে কেউ কেউ একে? Frontal lobe syndrome ধারণা করছেন।
যুগে যুগে রাষ্ট্রনায়কদের উদ্ভট প্রচারণা ও হঠকারী সিদ্ধান্তসমূহ ক্রমাগত যুদ্ধ বিগ্রহ ঘটিয়ে মানবতার অপুরনীয় ক্ষতি করেছে, ১ম ও ২য় বিশ্বযুদ্ধের সেই
দগদগে স্মৃতি আজও আমাদের ভয়ার্ত করে তোলে,
এ ধরা-কে আমরা আর কোন বিধংসী সিদ্ধান্তের মুখোমুখি করতে চাইনে। বিশ্ব মানবতার স্বার্থে আমেরিকান মনোচিকিৎসকদের এই উদ্দ্যোগকে আমরা স্বাগত জানাই।