‘তথাকথিত
সভ্যতা ক্রমাগত
আমাদের মনকে কলুষিত করছে’
অধ্যাপক ডঃ এম. এস. কবীর জুয়েল।

—সভ্যতার মাপকাঠিতে আমরা কতোটুকু এগিয়েছি—
ক্যস্ট্রোর আমলে কিউবায় দূর্ভিক্ষ হলো, সে বছর-ই আমেরিকায় প্রচুর ফলন হলো, কিন্তু যুক্তরাষ্ট্র অতিরিক্ত খাদ্য সাগরে ফেলে দেয়, কিয়দংশ-ও কিউবা-কে দেয়নি।
ধনী দেশ(US, UK, Russia, France etc) গুলোর অব্যবহৃত টীকার তারিখ শেষ হয়ে যাচ্ছে, দক্ষিণ এশিয়াসহ আফ্রিকার বহুদেশে দ্রুততম সময়ে টীকা প্রাপ্তির বিষয়ে ‘হু’ ও ইউনিসেফ জোর তাগিদ দিচ্ছে, অথচ তারা নির্বিকার, এঁরাই নাকি আবার মানবতা-শান্তির ফেরিওয়ালা…..
অবশ্য বাংলাদেশের ক্ষেত্রে তারা সংক্রমণের শ্লথ গতি নিয়ে প্রশ্ন তুলেছে, আমরা আমাদের সীমান্তবর্তী জেলাগুলোর এক্কেবারে সঠিক চিত্রসমূহ কেন তুলে ধরছিনে?
টীকা পেতে হলে আশংকাজনক সংক্রমণের সত্যতা স্বীকার করে নিতেই হবে, সত্য প্রকাশে-ই কেবল দেশ ও জাতির কল্যাণ নিহিত।