‘মনঘর’ এর সহযোগী সংস্থ্যা CAMMH(Centre for Awareness of Migration Mental Health) সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ বৃদ্ধিতে সহায়তা করছে।

অধ্যাপক ডাঃ এম. এস. কবীর জুয়েল।

—- সৌদি অভিবাসী রেমিট্যান্স যোদ্ধাদের ভিসা জটিলতা নিরসনে ‘মনঘর’ টিমের বিশেষ উদ্দ্যোগ—-
সৌদি আরবের অভিবাসীদের জন্য ভিসা, টিকেট,
কোয়ারেন্টাইনের জন্য হোটেল বুকিং সব কিছুতেই একটা অনিশ্চয়তা অবস্থা বিরাজ করছে, সৌদি সরকারের নতুন শর্তে বলা হচ্ছে, দেশটিতে ভ্রমণ করতে যাওয়া সব বিদেশি নাগরিককে বাধ্যতামূলক কোভিড চিকিৎসা সংক্রান্ত ইনস্যুরেন্স করতে হবে। এই ইনস্যুরেন্সের আওতায় হাসপাতাল-ক্লিনিকের চিকিৎসা খরচ অন্তর্ভুক্ত থাকবে। এ ছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার ব্যবস্থা করতে হবে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোকে। দেশটিতে যেতে চাওয়া যাত্রীদের ভ্রমণের প্রথম ও সপ্তম দিন পিসিআর টেস্টের ব্যবস্থাও এয়ারলাইন্সকে করতে হবে বলে শর্ত দেওয়া হয়েছে। ফ্লাইটের যাত্রীদের তালিকাও এয়ারলাইন্সকে যাত্রার চার দিন আগে দেশটির কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে বলে জানায় সৌদি।
সৌদি কফিল(Iqama or Visa recruiter) কোনক্রমেই এ শ্রমিক ভাইদের কোয়ারেন্টাইনের ব্যয়ভার বহন করতে চাচ্ছেনা,সৌদি সরকার ও এ অর্থ দেবেনা, বাধ্য হয়ে বাংলাদেশ সরকারকে হোটেল খরচ যোগাতে হচ্ছে,এদিকে কোভিডকালীন সময়ে ফ্লাইটের সল্পতা চরমে পৌছেছে, তাই রেমিট্যান্স যোদ্ধারা সোনারগাঁও হোটেলস্থ সৌদি এয়ারলাইন্স এর টিকেট কাউন্টারে রাত-দিন ধর্ণা দিচ্ছে, তাদের অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় চরম অনিশ্চয়তায় তাদের দিন কাটছে, এমনি একজন মি.আলমগীর যিনি আমার নিকট এসছিলেন বেশ ক মাস আগে, আমি ও আমার CAMMH(Centre for the Migration Mental Health) সদস্যরা তার Recruiting
Organisation ও কফিলের সাথে ইমেইলে যোগাযোগ করে বিস্তারিত জানিয়েছিলাম, মি.আলমগীর মানসিকভাবে ভেঙে পড়েছেন, তার এ বিষন্নতা ভালো হতে মাসাধিক কাল প্রয়োজন, আমাদের ই মেইল ও Online Prescription পেয়ে তারা ভিসার মেয়াদ ৩ মাস বাড়িয়ে দিয়েছিলো, অবশ্য মি.আলমগীর সত্যি সত্যিই কিছুটা মানসিক অবসাদে ভূগছিলেন,আমি হয়তো তাকে একটু অধিক সময় নিজ দেশে থাকার অনুমতি দেয়ার জন্য একটু উপসর্গ গুলো আংশিক বাড়িয়েই বলেছিলাম, কারন ফ্লাইট ও ভিসা প্রাপ্তির অনিশ্চয়তা তাকে হতাশায় নিমজ্জিত করছিলো, কোভিডকালীন সময়ে এভাবেই আমরা বেশ কিছু প্রবাসী ভাইদের সহায়তা করেছি এবং এখনো করছি, তবে বর্তমান প্রেক্ষিতঃ বিবেচনায় আমাদের “মনঘর”এর সহযোগী সংস্থ্যা CAMMH এর সকল সন্মানিত সদস্য সিদ্ধান্ত নিয়েছে কোনরুপ ফি বা অর্থগ্রহন ছাড়াই আমরা আমাদের অভিবাসী শ্রমিক ভাইদের ভিসা-র মেয়াদ বাড়ানোর জন্য তাদের কফিল বা সংশ্লিষ্ট কোম্পানির সাথে যোগাযোগ করে ইমেইলের মাধ্যমে তাদের এ সমস্যার সমাধান করতে চেষ্টা করবো।
এমনিতেই করোনাহেতু চাকুরীর অনিশ্চয়তায় তাদের পরিবারে দূর্দিন নেমে এসছে, সৌদি এয়ারলাইন্সের টিকেটের দাম তিনগুন বেড়েছে, তবু্ও দূস্প্রাপ্য, এমতাবস্তায় আমাদের ও এগিয়ে আসা উচিৎ।
আমাদের CAMMH সংস্থাটি মূলতঃ এই সব রেমিট্যান্স যোদ্ধাদের সহায়তার উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হয়েছে, আমি ওদের দেশে মানসিক রোগ বিশেষজ্ঞ হিসেবে বেশ ক বছর কাজ করায়, ওরা আমার অনুরোধ গুলো ভালোই মূল্যায়ন করে, আমার নিজের অত্মবিশ্বাস থেকেই আমি এ দায়িত্ব নিয়ে এগিয়েছি এবং সফল হচ্ছি, আগামী ১ সপ্তাহ আমার পুরো টিম অভিবাসী শ্রমিক ভাইদের পুরো সহযোগীতা করে যাবে ঈন্সাল্লাহ, যাদের প্রয়োজন প্রয়োজনীয় কাগজপত্রসহ আমাদের সাথে যোগাযোগ করবেন, অথবা ইমেইল করবেন, অবশ্যই আপনার Recruiting company এর ইমেইল ও বিস্তারিত ঠিকানাটা দেবেন এবং সাম্ভাব্য কতোদিন আরো ছুটি বাড়ানো প্রয়োজন তা জানাবেন, সাথে আপনার Iqama ও Passport এর ফটোকপি পাঠাতে ভূলবেন না। আমরা দৃঢভাবে বিশ্বাস করি এ দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হলেন মধ্যপ্রাচ্যের অভিবাসী ভাইয়েরা, তাদের জন্য কিছু করতে পারাটা আমাদের CAMMH(Center for Awareness of Migration Mental Health)-এর জন্য গর্বের বিষয়, আমদের প্রবাসী শুভাকাঙ্ক্ষী ও উপদেষ্টাগণ ও এ বিষয়ে আমাদের পরামর্শ দিয়ে যাচ্ছেন।
এ ছাড়াও আমাদের সহায়ক উপদেষ্টা হিসেবে রিয়াদের অভিজাত হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক (Consultant Opthalmologist)
DrBaais Khan ভাই, স্পেন-ইতালী-বেলজিয়াম ইত্যাদি ইউরোপীয় দেশের অভিবাসী ভাইদের জন্য মি.বেলায়েত হোসেন(+48729457429) ও মালয়েশিয়া সংক্রান্ত তথ্যের জন্য Kawser Ahmed, 01732823868; আমদের ‘মনঘর’ এর সম্পুরক সংস্থ্যা CAMMH -এর সাথে যুক্ত রয়েছেন।



Leave a Comment