ফিলিস্তিনী শিশুদের মন….
অধ্যাপক ডাঃ এম. এস. কবীর জুয়েল।
ফিলিস্তিনি শিশুদের জীবন অন্যান্য দেশের থেকে সম্পূর্ণ আলাদা, গোলাবারুদের
শব্দে রেড়ে ওঠা শিশুগুলো পড়ার বই হাতে নিয়ে পড়তে শেখার আগেই শিখে নেয় আত্মরক্ষার্থে কি কি করনীয়?চোখের সামনে নিকট জনের ক্রমাগত করুন বর্বর মৃত্যু দেখতে দেখতে প্রতিহিংসা পরায়ন হয়ে ওঠে, যার ফলশ্রুতিতে হাতের সামনে থাকা ইট-পাথরকে অস্ত্র বানিয়ে তা দিয়ে শত্রু পক্ষের মোকাবেলা করতে প্রস্তুতি নেয়, যদিও এসব নিতান্তই অবাস্তব আবেগী মনের বহিঃপ্রকাশ; কিন্তু ইজ্রায়েল ও তাদের মিত্র জনেরা এ শিশুগুলোকে মেলোড্রামাটিক ভঙ্গিতে আমদের সামনে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে। পশ্চিমা ও তাদের দোসর মিডিয়াগুলোও এ শিশুদের মনস্তাত্তিক দিকটি বিবেচনা না করে বাহ্যিক আচরণকে প্রাধান্য দিয়ে জংগী বা সন্ত্রাসী বলে আখ্যায়িত করে, যাতে তাদের মাঝে আরো ক্ষোভের উদ্রেক হয়।
70 percent of Palestinian children attend primary school. However, nearly 25 percent of boys and seven percent of girls drop out by age 15. These numbers are much larger for children with disabilities, who have a more difficult time accessing education. This is, in part, due to movement restrictions, as children and teachers need to cross at least one checkpoint to attend school.




