ইতিবাচক চিন্তা।

 

ইতিবাচক চিন্তার সূচনা প্রকৃতি থেকেই শুরু হয়…

ধনাত্মক আচরণ প্রকৃতি থেকেই শিক্ষনীয়…
ক্লেদাক্ত অভ্যাস গুলো প্রকৃতিতে মিশে গেলেই বদলে যায়…
এরপর ক্রমশঃ তৈরী হতে থাকে কিছু মূল্যবোধ…
এই মূল্যবোধ গুলোকে উর্ধে তুলে নিয়ে যেতে অনেক পথ পাড়ি দিতে হয়…. ইহাই শেষ গন্তব্যস্থল….
কেউ পথে যেতে যেতে ক্লান্তিতে মিইয়ে পড়ে, কেউ আগে ভাগেই নিজেকে সমর্পিত করে গড্ডালিকা প্রবাহে গাত্র ভাসিয়ে দেয়, আবার কেউ শেষ অব্দি বুক চিতিয়ে গিরিশৃঙ্গে ওঠার চেষ্টা করে…
শৃঙ্গ স্পর্শ করতে পারলো কি পারলো না… তা কক্ষনো-ই ধর্তব্য নয়….
অন্তত সে সচেষ্ট ছিলো — ইহাই তাকে মূল্যায়িত করবে, যুগে যুগে….

Leave a Comment