অভিবাসী।

“আন্তর্জাতিক অভিবাসী দিবস” উপলক্ষে বাংলাদেশের IOM(International Organisation of Migration) ও WFP-এ কর্মরত এ প্রতিভাবান যুবকটি আমাদের প্রতিষ্ঠিত সংস্থা CAMMH(Centre for the Awarenesses of Migration Mental Health)-এর সাথে অনানুষ্ঠানিক অনাড়ম্বর চুক্তি করলো ; এখন থেকে বিদেশ বিভূঁইয়ে মানসিকভাবে ভেংগে পড়া অভিবাসী শ্রমিকদের আমরা সল্প খরচে সহায়তা করবো। বিদেশ যাওয়ার ক্ষেত্রে ভূয়া মধ্যস্ততাকারী বা দালাল চক্রের ছলনা শুরুতেই প্রতিরোধ করতে পারলে অভিবাসীদের পরবর্তী প্রবাসজীবন অনেকটা সহনীয় পর্যায়ে নেমে আসে, যদিও বিদেশী দূতাবাসগুলোতে আমাদের অদক্ষ লেবার এটাচিদের উপেক্ষা ও উদাসীনতা প্রবাসী শ্রমিকদের অন্যতম যন্ত্রণার কারণ। আমাদের মনে রাখতে হবে,কেবল প্রবাসী আয় ব্যতিরেকে ২০১৯ – এ দেশের অর্থনীতির প্রায় সব সূচক স্থবির ,যেখানে দেড় কোটি (বিশেষ করে মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়া) রেমিট্যান্স যোদ্ধারা-ই কেবল বৈদেশিক মুদ্রা পাঠিয়ে এ সূচকের উর্ধগতি অব্যাহত রেখেছে, প্রবাস জীবনে এ সকল অভিবাসী সংগ্রামী নারী পুরুষের সুখ দুঃখ হাসি কান্নার ভাগিদার হওয়ার সার্বিক দায়িত্ব জাতির ওপর বর্তায়।
তাই অভিবাসীদের মানসিক সাস্থ্যের বিষয়ে
রাষ্ট্রের আরো অধিক সচেতনতার প্রয়োজন রয়েছে।
আশা করি রাষ্ট্রের সর্বোচ্চ মহলের তাগিদে ঢিমে তেতালা গোছের বাংলাদেশী ফরেন এম্ব্যসী গুলো নড়ে চড়ে বসবে,তারা ILO নির্দেশিত পন্থায় NRB(Non Resident Bangladeshi)-দের শ্রম অধিকার আদায়ে তৎপর হবে এবং কর্মক্ষেত্রে মানসিক প্রশান্তির ব্যবস্থা করবে। তবেই আমাদের নব্য Organisation “CAMMH” এর মাধ্যমে আমরা অলাভজনক ভিত্তিতে অভিবাসীদের মানসিক সেবা প্রদান করতে পারবো, উল্লেখ্য বাহরাইনের Dr. Anne Mostafa এর সাথে সুসম্মিলিতভাবে আমাদের ‘মন-ঘর’ ইতিমধ্যেই ২০১৬ থেকে এই সেবা দিয়ে যাচ্ছে।
The International Conference to Commemorate International Migrants Day already held on 17-18 December 2019 at the Chulalongkorn University in Bangkok,Thailand.Unfortunately no delegates from Bangladesh raised these vital issues there for upholding the Migrant Workers of Bangladesh.We should be more vocal about the Rights of our labour Immigrants as well as for the Economic Migrants for ensuring their mental wellbeing in abroad.
নিম্নের দুটি লিংকে আমাদের সামান্য কিছু কার্যক্রম,প্রবাস জীবনে মহিলা শ্রমিকদের দূর্দসা ও দেশে তাদের পরিবারের সদস্যদের ওপর এর প্রভাব
নিয়ে আলোকপাত করা হয়েছে —
http://drkabirjewel.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%87%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf/
http://drkabirjewel.com/2019/07/26/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%b8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8b/

Leave a Comment