চিকিৎসক ও স্টাফদের যৌথ প্রচেষ্টায় মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসনে দেশসেরা বীকন পয়েন্ট।

সম্প্রতি দেশের প্রথিতযশা মনোরোগ বিশেষজ্ঞগণ এক মনোরম অনুষ্ঠানের মাধ্যমে, চিকিৎসা ও পূনর্বাসন কার্যক্রমে পরপর দু’বার দেশসেরা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় নগরীর গুলশানে অবস্থিত আন্তর্জাতিক মানের মাদকাসক্তি ও মানসিক রোগ চিকিৎসা ও পূনর্বাসন কেন্দ্র বিকন পয়েন্টকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তাঁরা মনে করেন, মানসম্মত চিকিৎসা ও সেবার ধারাবাহিকতার মাধ্যমেই এই সাফল্য লাভ করেছে প্রতিষ্ঠানটি।  আর আন্তর্জাতিক মানের মাদকাসক্তি ও মানসিক রোগ নিরাময় ও পূনর্বাসন কেন্দ্র বীকন পয়েন্ট কর্তৃপক্ষের অভিমত, বিশেষজ্ঞ চিকিৎকদের নির্দেশনা পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে।

সম্প্রতি ২০১৮ সালের পারফরমেন্স বিচারে মাদকাসক্তি চিকিৎসা ও পূনর্বাসন কার্যক্রমে প্রথম স্থান অর্জনের পুরস্কার লাভ করেছে বীকন পয়েন্ট। এরআগে ২০১৭ সালেও দেশের শীর্ষ প্রতিষ্ঠানের স্বীকৃতি পায় প্রতিষ্ঠানটি।

দ্বিতীয়বারের মত প্রথমস্থান অর্জন উপলক্ষে শনিবার বীকন পয়েন্টের নিজস্ব কার্যালয়ে আয়োজিত আনন্দ অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন বীকন গ্রুপের প্রধান উপদেষ্টা খন্দকার রাশিদুল হক, বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. গোলাম রাব্বানী, জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মানসিক রোগ বিভাগের  অধ্যাপক ডা. আব্দুস সালাম, বিশিষ্ট নিউরো সাইকিয়াট্রিস্ট ও আর্মড ফোর্সেস মেডিকেল ইন্সটিটিউটের উপদেষ্টা বিশেষজ্ঞ অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এম কামরুল হাসান,  স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের ইউনিট প্রধান ও সহযোগী অধ্যাপক ডঃ এম. এস. কবীর জুয়েল এবং আরো অনেকে।

অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ জানান বীকন পয়েন্টর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হানিফ। বীকন গ্রুপের এমডি ও বীকন পয়েন্টের চেয়ারম্যান মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এমপি’র পক্ষ থেকে তিনি জানান, মাদকমুক্ত দেশ গড়ার অংশ হিসেবে এর চিকিৎসাকে আরো ছড়িয়ে দিতে চায় বীকন পয়েন্ট। দেশের বিভাগীয় ও জেলা শহরগুলোতেও মাদকের মানসম্মত চিকিৎসা সহজলভ্য করতে প্রয়োজনীয় সংখ্যক শাখা করা হবে বলে জানান মোহাম্মদ হানিফ।

উল্লেখ্য, ২০১৩ সাল থেকে যাত্রা শুরুর পর থেকে আন্তর্জাতিক মানদন্ড অনুসরণ করে মাদকাসক্তি ও মানসিক রোগ নিরাময় ও পূর্নবাসনের কাজ করছে বীকন পয়েন্ট।

Leave a Comment