“Thanks Amnesty international” — The Mind Home, Dhaka Bangladesh.
অধ্যাপক ডাঃ এম. এস. কবীর জুয়েল।
—-আসুন ফিলিস্তিন ইস্যুতে ‘Amnesty international’-এর উদ্দ্যোগে আমরা স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহণ করি—যারা নিপিড়ীত ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠায় নানাভাবে নিজেদেরকে সম্পৃত্ত করেছেন, তাদের সকলের আবেগ-অনুভূতির পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, কেবল হ্যসট্যগ নয়, আরো সুসংগঠিত ও কৌশলে বিশ্বের মানবাধিকার সংগঠনগুলোকে আমাদের এ প্রচেষ্টায় সামিল করতে হবে, ফলাফল কি হবে তা না ভেবে ক্রমাগত আমাদের পক্ষ থেকে তাদের লাখ লাখ চিঠি(Emails) পাঠাতে হবে। আর ফিলিস্তিন দূতাবাস কতোটুকু গাজাবাসীদের জন্য সাহায্য করতে পারবে, তা তাদের সাথে নিঃসংকোচে আলোচনায় জেনে নিতে হবে, কারন দূতাবাসগুলো আগে থেকেই পশ্চিম তীর(West Bank) এর জনগণকে প্রতিনিধিত্ব করে থাকে, তবে হয়তো এ আপদকালীন সময়ে কোন উপায় তারা বের করতে পারবে। সুতরাং কোন কিছুর বিরোধিতা নয়, আমাদের মূল লক্ষ্য-ই হলো আক্রান্ত ফিলিস্তিনিদের সহায়তা, তাদের ওপর বিমান হামলা বন্ধ করা, ও সম্ভব হলে হামাস-কে সাহায্য করা। আসুন আপাতত আপনার নিজের অবস্থান ও স্টেটাস জানিয়েনীচের লিংকে যেয়ে Amnesty International বরাবর একটা ইমেইল(noreply@amnestymail.org) করুন এবং তাতে ফিলিস্তিনিদের পক্ষে আপনার শক্ত অবস্থানের শতভাগ ইংগিত দিন। কিছু বিষয় খুবই অপ্রিয় ও অসস্তিকর কিন্তু সবৈব সত্য, যাদের উদ্দেশ্যে চিঠি দিচ্ছি, তাদের শিথিলতা ও ব্যার্থতায়ই আজ এহেন একের পর এক ন্যক্কারজনক ঘটনা ঘটে চলেছে। যুক্তরাষ্ট্রের মিসিগান রাজ্যের ফিলিস্তিন বংশোদ্ভূত মার্কিন সিনেটর রাশিদা তালিব কেঁদে কেঁদে মার্কিন সিনেটে বক্তৃতা করেন এবং তার পক্ষে অন্যান্য ডেমোক্র্যাটদের বক্তৃতা দিতে অনুপ্রাণিত করেন,যা ইহুদি প্রভাবিত বাইডেনের ওপর একটা বড় চাপ বলে মনে করা হচ্ছে। গাজায়, দুগ্ধশিশু থেকে অশিতিপর বৃদ্ধ কেউই বাদ পড়ছেনা বিমান হামলা থেকে, গত কয়েকদিনে এ পর্যন্তপ্রায় আড়াইশো নীরিহ মানুষের প্রাণ চলে গেছে, ধংসস্তুপে পরিণত হয়েছে সুউচ্চ অট্টালইকাসমূহ, আল জাজিরা- এপি সহ আন্তর্জাতিক অনেক সংবাদ মাধ্যমের অফিস গুঁড়িয়ে দিয়েছে ওরা, তবুও ধৈর্য্য সহকারে আমাদের চিঠিগুলো পাঠাতে হবে, বিশ্বের বিলিয়ন মানুষের বিলিয়ন চিঠির তোড়ে ওদের কাষ্টহদয় যদি কিছুটা বিগলিত হয়, সে প্রত্যাশায়। এমনেস্টি সরাসরি আমাদের অনুরোধগুলো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ্যন্থনী ব্লিনকিন-এর নিকট পাঠিয়ে দেবে। And also click on this link for making it easier & finish within One minute —
https://www.amnesty.org/en/get-involved/take-action/end-the-violence-in-occupied-palestinian-territories/


