দক্ষিণ আফ্রিকায় নিহতদের পরিবারের পাশে আমাদের সহযোগিতার হাত

সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় চার বাংলাদেশী নিহত হয়। দক্ষিণ আফ্রিকার স্থানীয় সন্ত্রাসীরা চাঁদার দাবীর জের ধরে তাদের দোকানে আগুন লাগিয়ে দেয়, যার ফলে দোকানের ভিতরে অবস্থানকারী চার বাংলাদেশী আগুনে পুড়ে নিহত হন। প্রবাসে অবস্থিত বাংলাদেশী ভাইবোনেরা নিজ পরিবার থেকে দূরে থেকে অনেক কষ্ট করে এদেশে অবস্থিত তাদের পরিবারে অর্থ পাঠান। প্রতিটি জীবিত প্রাণীর জন্য মৃত্যু একটি স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু অস্বাভাবিক মৃত্যু গুলো সবসময় আমাদের বাকরুদ্ধ করে দেয়। অসময়ে পরিবারের আপন মানুষগুলো যখন প্রচণ্ড কষ্ট পেয়ে অস্বাভাবিকভাবে মারা যায় তখন পরিবারের জীবিত সদস্যদের তা মেনে নেওয়া কষ্টকর হয়ে পড়ে। পরবর্তীতে তারা নানা রকম মানসিক রোগে আক্রান্ত হয়ে পড়েন।

আমরা এ পর্যন্ত বিভিন্ন ফ্রি মেডিক্যাল ক্যাম্প এবং জন সচেতনতামূলক প্রোগ্রাম করেছি। এই মর্মান্তিক ঘটনাটি পত্রিকায় দেখার পর এই আক্রান্ত পরিবারগুলোর জন্য কিছু করার দায়িত্ববোধ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই পরিবারগুলোর কোন সদস্য যদি এই দুর্ঘটনাটির কারণে কোন প্রকার মানসিক সমস্যা যেমনঃ বিষণ্ণতা, তীব্র মানসিক চাপ বোধ করেন আমরা তাদের পাশে দাঁড়াবো এবং তাদের সুস্থতার জন্য সর্বাত্মক মানসিক চিকৎসার ব্যবস্থা গ্রহন করবো। আমাদের “মনঘর” সদস্যগণ, প্রখ্যাত সাইকিয়াট্রিস্ট ও মাইগ্রেশন মেন্টাল হেলথ বিশেষজ্ঞ ডঃ এম এস কবীর জুয়েল এর তত্ত্বাবধানে তাদের পাশে থাকার সর্বাত্মক চেষ্টা করবো।

স্বজন হারানো পরিবারের সদস্যগুলো অধিক মানসিক চাপে উদ্বিগ্নতায় ভূগে ক্রমশঃ বিষন্নতা এমন কি নামক জটিল অসাভাবিক আচরনকারী রোগ
সাইকোসিসে আক্রান্ত হতে পারে, আমাদের ‘Migration Psychiatry’ শাখাটি মূলত: ওদের সাহায্যের লক্ষেই খোলা হয়েছে,বিস্তারিত জানতে ও ফ্রী পরামর্শ পেতে ক্লিক করে যোগাযোগ করুন-
http://drkabirjewel.com/মাইগ্রেশন-সাইকিয়াট্রি/

পত্রিকায় প্রাপ্ত সংবাদের লিঙ্ক এখানে

Leave a Comment