বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০১৮ইং

     

সফলভাবে সম্পন্ন হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনা সভা, যার প্রতিপাদ্য ছিল “পরিবর্তনশীল বিশ্বে তরুণদের মানসিক স্বাস্থ্য।’’ সভায় প্রধান আলোচক ছিলেন প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ ডঃ এম এস কবীর জুয়েল। তিনি বর্তমান এই পরিবর্তনশীল বিশ্বে তরুণ সমাজের মানসিক স্বাস্থ্য বিষয়ে বিশেষ বক্তব্য প্রদান করেন এবং সভায় উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

গত ১০ই অক্টোবর, রোজ বুধবার, ২০১৮ইং সানোফি বাংলাদেশ লিমিটেড এর সৌজন্যে নগরীর উত্তরার ১৩ নং সেক্টরে অবস্থিত Crossroad  Restaurant  &  Lounge  -এ এক মনোরম পরিবেশে এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

     

     

     

                 

Leave a Comment